শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:২৬

শিরোনাম :
বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ
পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব কমাতে ভূমিকা রাখছে কমিউনিটি পুলিশিং

পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব কমাতে ভূমিকা রাখছে কমিউনিটি পুলিশিং

dynamic-sidebar

“পুলিশই জনতা-জনতাই পুলিশ” এই প্রতিপাদ্য নিয়ে “কমিউনিটি পুলিশিং ডে” ২০১৭ উদযাপন উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আয়োজিত বন্যাঢ্য র‌্যালি, আলোচনা সভা, রক্তদান কর্মসূচি, সাংস্কুতিক অনুষ্ঠান ও বেষ্ঠ কমিউনিটি পুলিশিং প্রতিনিধিদের সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার সকাল ১১টায় মেট্রোপলিটন পুলিশের আয়োজনে অশ্বিনী কুমার টাউন হলে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিপিএম, (এপিবিএন হেড কোয়াটার) অতিরিক্ত আইজিপি সিদ্দিকুর রহমান। তিনি এসময় বলেন, আমাদের দেশে যাদের আইন মেনে চলা উচিৎ তারা নিজেদের স্বার্থের কারনে আইন মেনে চলেন না। আমাদের পুলিশের যে কাজ করার কথা না বর্তমানে আমাদের পুলিশ সেকাজ করতে গিয়ে অনেক সময়ে পুলিশ নিজের কাজের দায়ীত্বে পিছিয়ে পড়ছে তবুও তারা দেশ ও জনগনের স্বার্থে কাজ করে যাচ্ছে। বরিশাল মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ নুরুল আমিন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চেন্সেলর এস এম ইমানুল হক, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান ও চেম্বার্স অব কমার্স সভাপতি আলহাজ সাইদুর রহমান রিন্টু, আওয়ামীলীগ নেতা মাহাবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম), মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং সভাপতি সাদা মনের মানুষ বিজয় কৃষ্ণ দে, এয়ারপোট থানা কমিউনিটি পুলিশিং সভাপতি আফতাব আহমেদ, বন্দর থানা কমিউনিটি পুলিশিং সভাপতি ইউপি চেয়ারম্যান একেএম আঃ আজিজ।
প্রধান অতিথি অতিরিক্ত আউজিপি সিদ্দিকুর রহমান আরো বলেন, পৃথীবির কোন দেশই দূর্নীতি মুক্ত নয় তার পরও সেখানের পুলিশ সততা ও শক্তি দিয়ে দায়ীত্ব পালন করার কারনে সেসব দেশে অপরাধ প্রবনতা কম। ৭১’এ বাঙ্গালীদের বড় অর্জন পুলিশ ও সাধারণ জনতা একত্রে হয়ে মুক্তিযুদ্ব করে নয় মাসে আমরা স্বাধীন করতে সক্ষম হয়েছি। আমরা দেখি প্রায় সময় আমাদের উন্নয়নের কাজে বাধা গ্রস্থ করা হচ্ছে আমরা শিক্ষা, স্বাহ্য ও সামাজিক উন্নয়নে ভারতের চেয়ে এগিয়ে ঐক্যবদ্ব কাজ করার কারনেই। তিনি আরো বলেন যেকোন দেশের আইন শৃঙখলা ভাল থাকলে সে দেশের ব্যাবসা-বানিজ্যে ক্ষেত্রে অবাধ বানিজ্য বেড়ে গেলে তারাই অর্থনৈতিক ভাবে এগিয়েই যায়। বিদেশীরা আইন শৃঙখলা ভাল দেখলে সেদেশে তারা ব্যাবসা-বানিজ্য নিয়ে এগিয়ে আসে যেকোন এলাকায় পুলিশের সহযোগীতায় জনগন এগিয়ে আসলে সেখানের অপরাধ দুর করা সম্ভব বলে তিনি বিশ্বাষ করেন। কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে কমিউনিটি প্রর্যায়ে ভাল কাজ করার জন্য মেট্রোপলিটন পুলিশ ও আইজিপি’র পক্ষ থেকে ১১জন কমিউনিটি প্রতিনিদিকে ক্রেস্ট প্রধান করে সম্মাননা দেন অতিরিক্ত আইজিপি সিদ্দিকুর রহমান। পড়ে আমন্ত্রিত অতিথিদের জন্য আয়োজন করা এক সাঙস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া মেট্রোপলিটন পুলিশের আয়োজন ও শেরে বাংলা মেডিকেল হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগীতায় আয়োজন করা হয় রক্তদান কর্মসুচি। এর পূর্বে অশ্বিনী কুমার টাউন হলের সামনে বেলুন-ফেস্টুন উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে উদ্বোধন করেন প্রধান অতিথি। পড়ে প্রধান অতিথি অতিরিক্ত আইজিপি’র নেতৃত্বে এক বন্যাঢ্য র‌্যালি নগরীর প্রদান প্রদান সড়ক প্রদক্ষিন করে পুনরায় টাউন হলের সামনে এসে শেষ করে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net