, ,

শিরোনাম :
ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা
ক্লিনিকের এসি থেকে ৪ ফুট লম্বা কালনাগিনী উদ্ধার

ক্লিনিকের এসি থেকে ৪ ফুট লম্বা কালনাগিনী উদ্ধার

dynamic-sidebar

ছবি : সংগৃহীত

বরিশালের একটি বেসরকারি ক্লিনিকের এসি থেকে ৪ ফুট লম্বা একটি কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৪ জুন) বিকেল পৌনে ৪টার দিকে নগরীর সাগরদী এলাকার ‘বরিশাল মেডিকেল সার্ভিসের’ ক্লিনিকের এসি থেকে ওই সাপটি উদ্ধার করা হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন এনিমেল লাভার্স অব পটুয়াখালীর পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা।
এ বিষয়ে ক্লিনিকের মালিক ও পটুয়াখালী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এস এম আবুল হাসান জানান, ক্লিনিকের এসি খুলে বাসায় নেয়ার জন্য টেকনিশিয়ানরা এসেছিলেন। তারা এসির কভার খুলতেই ভেতরে সাপ দেখতে পেয়ে আতঙ্কে চিৎকার শুরু করেন। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯- এ কল করা হলে, সেখান থেকে বন্যপ্রাণী উদ্ধারকারী সংগঠন ‘এনিমেল লাভার্স অব পটুয়াখালী’র খোঁজ দেয়া হয়। পরে দুপুর ২টার দিকে সংগঠনের কর্মীরা এসে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে।
এনিমেল লাভার্স অব পটুয়াখালীর পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা জানান, দুপুর ২টা থেকে টানা ২ ঘণ্টার প্রচেষ্টায় প্রায় চার ফুট দীর্ঘের কালনাগিনী সাপটি উদ্ধার করা হয়।

মূসা আরও বলেন, ‘ক্লিনিকের পেছনে অনেক ঝোপ-ঝাড় রয়েছে। ধারণা করা হচ্ছে, সেখান থেকে এসির পাইপ বা দেয়ালের ফাঁকা জায়গা থেকে সাপটি এসির ভেতরে ঢুকেছে। তবে ক্লিনিকের লোকেরা দাবি করেছেন- তারা দুটি সাপ দেখেছেন। কিন্তু সেখানে একটি সাপ পায়া গেছে। উদ্ধার হওয়া সাপটি প্রাপ্ত বয়স্ক হলেও এ সাপ মানুষের জন্য ক্ষতিকর নয়। সাপটি বন বিভাগে হস্তান্তর করা হয়েছে।’

প্রসঙ্গত, গত ৭ ও ৮ জুন বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে ডিআইজির কক্ষ থেকে দুই জোড়া অর্থাৎ চারটি মৃদু বিষধর কালনাগিনী সাপ উদ্ধার করেন এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net