বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:০৬

শিরোনাম :
বাকেরগঞ্জে সজিব হত্যার অন্যতম আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

বাকেরগঞ্জে সজিব হত্যার অন্যতম আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

dynamic-sidebar

বাকেরগঞ্জে কলেজ ছাত্র সাইদুল ইসলাম সজিব (২৬) হত্যার অন্যতম আসামি মিলন (৪০) ঢাকায় র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে।
১৩ জুন শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ ও র‍্যাব-১০ এর যৌথ অভিযানে রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আদিল হোসেন জানান, গত ২৮ মার্চ সকাল ১০টার দিকে উপজেলার বঙ্গশ্রী ইউনিয়নের লোচনাবাদ গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সাইদুল ইসলাম সজিব প্রতিপক্ষের হামলায় মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের পিতা আবুল হোসেন খান বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নিহত সাইদুল ইসলাম সজিব বরিশাল সরকারি কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা বাকেরগঞ্জ থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন পলাতক থাকা হত্যা মামলার আসামি মিলনকে র‍্যাবের একটি দল ঢাকার ডেমরার সারুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net