বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৩০

শিরোনাম :
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ জুলাই সনদ নিয়ে প্রতারণার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ বিএম কলেজ থেকে শিবির কর্মীদের বের করে দিলো ছাত্রদল পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ ঝালকাঠি নতুন কার্পেটিং সড়ক কেটে কালভার্ট নির্মাণ
রাজধানীর কিছু স্থানে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

রাজধানীর কিছু স্থানে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

dynamic-sidebar

রাজধানীর কিছু স্থানে ১ থেকে ৮ নভেম্বর পর্যন্ত সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এ সময় বাংলাদেশ জাতীয় সংসদ ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) যৌথ উদ্যোগে সিপিসি সম্মেলন হওয়ার কথা রয়েছে।

রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনে বিভিন্ন দেশ থেকে স্পিকার ও ডেপুটি স্পিকারসহ গণ্যমান্য অতিথিরা অংশ নেবেন। এ উপলক্ষে জাতীয় সংসদ ভবন ও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) নানা কর্মসূচি পালিত হবে। এ কারণে চন্দ্রিমা উদ্যান, সংসদ ভবন, বিআইসিসি ও পার্শ্ববর্তী এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় বেশকিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এসব এলাকায় ১ নভেম্বর থেকে ৮ নভেম্বর রাত ১১টা পর্যন্ত অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ করা যাবে না।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net