বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৯

শিরোনাম :
বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ জুলাই সনদ নিয়ে প্রতারণার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

বরিশালে যুবদলের বিক্ষোভ সমাবেশ

dynamic-sidebar

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা ও ভাঙচুর করার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বরিশাল মহানগর যুবদল।

রোববার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নগরের সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে মহানগর যুবদল সহ-সভাপতি কামরুল হাসান রতনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ করা হয়।

মহানগর যুবদল সহ-সভাপতি কামরুল হাসান রতনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপি সহ-সভাপতি মনিরুল আহসান মনির, মহানগর বিএনপি দফতর সম্পাদক শাহেদ আকন সম্রাট, যুবদল মহানগর সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন প্রমুখ।

সমাবেশ শেষে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেতাকর্মীদের মিছিল নিয়ে রাস্তায় না নেওয়ার জন্য অনুরোধ করা হয়। এরপর তারা মিছিলটি নিয়ে দলীয় কার্যলয়ে গিয়ে শেষ করেন।

এদিকে যুবদলের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্রে করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে বিএনপি অফিসের আশপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিলো।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net