বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৭

শিরোনাম :
শ্রমিক লীগকর্মী মোক্তার হত্যার বিচার দাবিতে মানববন্ধন

শ্রমিক লীগকর্মী মোক্তার হত্যার বিচার দাবিতে মানববন্ধন

dynamic-sidebar

বরিশাল সদর উপজেলার ৩ নম্বর চরবাড়িয়া ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য মোক্তার ব্যাপারীর খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন শ্রমিক লীগ এ মানববন্ধনের আয়োজন করে।

চরবাড়িয়া ইউনিয়নের তালতলী বাজার কমিটির সভাপতি মো. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জাহিদুল আলম তুহিন, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সালাম আকন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা মোক্তার ব্যাপারীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গত ২৬ অক্টোবর রাতে চরবাড়িয়ায় নিজ ঘরে মোক্তার ব্যাপারীকে কুপিয়ে হত্যা করেন তার স্ত্রী-সন্তানরা। পরে অভিযুক্তদের আটক করে কাউনিয়া থানা পুলিশ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net