শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৫৯

শিরোনাম :
লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ

বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : বাকেরগঞ্জের বিভিন্ন স্থানে বেড়েছে বৈদ্যুতিক তার চুরি। চোরদের হাত থেকে রেহাই পাচ্ছে না বাসাবাড়ি সহ মসজিদের বিদ্যুৎ লাইনের তার। কয়েক দিনের ব্যবধানে পৌরসভার প্রাণকেন্দ্র ৫ নম্বর ওয়ার্ডের দুটি মসজিদের বিদ্যুতের তার কেটে নিয়েছে চোর চক্র। বৈদ্যুতিক লাইনের কাজে পারদর্শী এই চোরেরা খুঁটি থেকে মিটার পর্যন্ত তার খুলে নিয়ে যায়।

এ ছাড়া এই চোরদের হাত থেকে মসজিদের মাইকও রক্ষা পায়নি। কিছুদিন আগে হেলেঞ্চা ব্রিজ সংলগ্ন একটি মসজিদের আজান দেওয়ার জন্য মাইকের দুটি ইউনিট খুলে নিয়ে যায়। প্রতিবেশী কালাম খান নামের এক মুসল্লি জানান, তাঁদের এই মসজিদে বেশ কয়েকবার বিদ্যুতের তার কেটে নিয়ে গেছে। এ ছাড়া মাঝে মধ্যে টিউবওয়েলের হাতল, হেড, ছোট মোটর ইত্যাদি জিনিস চুরি হয়ে যাচ্ছে।

এদিকে উপজেলার হেলেঞ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভীর নলকূপের হাতল ও হেড পরপর দুবার চুরি হয়েছে বলে জানান প্রধান শিক্ষক নিজামুল হক। অপরদিকে গতকাল রাতে বাকেরগঞ্জ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা মসজিদের বৈদ্যুতিক লাইনের তার চুরি করে নিয়ে গেছে চোর চক্র।

চোরদের উৎপাতে ভুক্তভোগী একাধিক ব্যক্তি জানান, মূলত নেশা ও জুয়ায় আসক্ত উশৃঙ্খলতাই এই চুরির কারণ হতে পারে।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিলুর রহমান বলেন, চুরি, ছিনতাই, ইভ টিজিং, মাদকাসক্তসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ বাহিনী বদ্ধপরিকর। তিনি জানান, কোনো অপরাধীকে পুলিশ ছোট হিসেবে দেখে না।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net