বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:০৬

শিরোনাম :

হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : বরিশালের হিজলা উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. মুরছালিন নামে (১ বছর ৭ মাস) এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোর ৬টার দিকে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুরছালিন গুয়াবাড়িয়া গ্রামের প্রবাসী মো. জুবায়েরের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, আজ শুক্রবার ভোরে মুরছালিনের নানা বাজারে ছিলেন এবং নানি কোরআন শরিফ তেলাওয়াত করছিলেন। এ সময় শিশুটির মা ঘুমিয়ে ছিলেন। পরে ঘুম থেকে উঠে সন্তানকে পাশে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। একপর্যায়ে স্বজনরা বাড়ির পাশের পুকুরে মুরছালিনকে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুটির খালু মো. মোস্তফা কামাল জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহের প্রাথমিক সুরতহাল করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net