বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:০০

শিরোনাম :

বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর নতুন সভাপতি হলেন সুমন চৌধুরী এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাঈদ পান্থ। আগামী এক বছরের জন্য সংগঠনটির নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বরিশাল প্রেসক্লাবের হলরুমে এক সাধারণ সভা শেষে এই কমিটি গঠন করা হয়।

সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহীন হাসানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নিকুঞ্জ বালা পলাশ।

সভায় বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপনসহ সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পরে আগামী এক বছরের জন্য বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির সহ-সভাপতি এম জহির, যুগ্ম সাধারণ সম্পাদক এম সালাউদ্দিন, কোষাধ্যক্ষ ফাহিম ফিরোজ, সাংগঠনিক সম্পাদক জুয়েল, দপ্তর সম্পাদক শাওন খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আরিফুল ইসলাম, পাঠাগার সম্পাদক পারভেজ রাসেল, প্রচার সম্পাদক আরিফ হোসেন।

এ সময় সাংবাদিক ফোরামের সদস্য ও প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. জাকির হোসেন, মো. নাসিমুল হক, মো. এনায়েত হোসেন, কামরুজ্জামান, জুয়েল রানা, আরিফুর রহমান, এমকে রানা, মো. মাসুদ রানা, মো. ফিরোজ গাজী, মো. নাসির উদ্দিন, মো. সফিকুর রহমান, মো. প্রিন্স তালুকদার ও মো. ইমরান হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net