মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:০৪

শিরোনাম :
কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ তথ্যমন্ত্রীর বাড়িতে ভাজা ইলিশ-রসমালাইয়ে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত যে দুই বিষয়ে বেশি ফেল করেছে শিক্ষার্থীরা তীব্র গরমের সঙ্গে লোডশেডিংয়ের ভোগান্তি, অতিষ্ঠ বরিশালবাসী! বরিশাল বোর্ডে ১৫ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৫ বিদ্যালয়ে সবাই ফেল বরিশাল বিভাগে পাসের হারে শীর্ষে পিরোজপুর! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ দুর্ঘটনায় আহত ববি শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : প্রকাশিত হয়েছে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল। এতে বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ২৭৭৮ জন। আজ (সোমবার, ১০ আগস্ট) সকাল ১০টায় এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করছেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

এবছর এসএসসি ও সমমান ২০২৬-এ ১১টি বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসিতে গড় পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। মোট জিপিএ-৫ পেয়েছে ৬৩ হাজার ৮৯৬ জন ছাত্রী।

 

​এদিকে মাদ্রাসা বোর্ডে দাখিলে পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ এবং কারিগরি বোর্ডে পাসের হার ৫৮স দশমিক ২০ শতাংশ। সাধারণ বোর্ডে বিভাগভিত্তিক পাসের হারে বিজ্ঞানে ৮১ দশমিক ২৩ শতাংশ। প্রাথমিকে মানবিকে ৪৮ দশমিক ৮২ শতাংশ এবং ব্যবসায় শিক্ষায় ৬৪ দশমিক ২৮ শতাংশ।

​সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সর্বোচ্চ পাসের হার রাজশাহীতে ৭১ দশমিক ১ শতাংশ। সর্বনিম্ন সিলেটে ৫১ দশমিক ৮৮ শতাংশ। এ বছর শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৬৬৯টি এবং শূন্য পাস প্রতিষ্ঠান ৩১২টি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net