, ,

শিরোনাম :

পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : পটুয়াখালীর দুমকির লেবুখালী টোলপ্লাজায় ৮ লাখ টাকা মূল্যের ১ হাজার ৬১০ পিচ ইয়াবা ও নগদ ৫৩ হাজার টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

রোববার, ৯ আগস্ট দিবাগত রাতে দুমকি থানাধীন লেবুখালী পায়রা সেতু টোলপ্লাজায় চেকপোস্ট ডিউটিকালে একজন মাদক ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান এবং মো. আসাদুজ্জামান হাং ওরফে ভুলু আরিফকে মাদক এবং ৫৫ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে গতকাল (সোমবার, ১০ জুলাই) দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

 

আসামি মোস্তাফিজুর রহমান বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। এ মাদক কারবারিদের সঙ্গে আরও যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার জোর প্রচেষ্টা অব্যাহত আছে।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net