খবর বরিশাল ডেস্ক : রংপুর ও বরিশাল রেঞ্জে নতুন ডিআইজি নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে পৃথক চারটি প্রজ্ঞাপনে পুলিশের বিভিন্ন পদমর্যাদার ২৩ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত পৃথক চারটি প্রজ্ঞাপনে এসব নিয়োগ ও বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর রেঞ্জের ডিআইজি এবং শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দারকে বরিশাল রেঞ্জের ডিআইজি করা হয়েছে।
জুলফিকার আলী হায়দার শিল্পাঞ্চল পুলিশের আগে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে, ২০তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা আবদুল মাবুদ রংপুর মেট্রোপলিটন পুলিশের আগে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। গত বছরের ২৬ নভেম্বর ডিআইজি পদে পদোন্নতি পান তিনি।
একই প্রজ্ঞাপনে এমআরটি পুলিশের পুলিশ সুপার ডা. কানিজ হোসেন জাহানকে এপিবিনে, এসবির বিশেষ পুলিশ সুপার জেরিন আখতারকে টাঙ্গাইল পিটিসি, এসবির বিশেষ পুলিশ মোহাম্মদ এহসান সাত্তারকে খুলনা পিটিসিতে এবং এসবির অতিরিক্ত বিশেষ পুলিশ মো. জাহাঙ্গীর আলমকে নোয়াখালী পিটিসিতে বদলি করা হয়েছে।
আরেক প্রজ্ঞাপনে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুর জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, পুলিশ স্টাফ কলেজের সরকার ওমর ফারুককে খুলনা জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ও সিলেট ডিআইজি রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার মো. আমিনুল ইসলামকে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া গাজীপুর জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিনকে বদলি করে হাইওয়ে পুলিশে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে বদলি করে হাইওয়ে পুলিশে এবং খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামকে বদলি করে এপিবিএনে দায়িত্ব দেওয়া হয়েছে।
আরেক প্রজ্ঞাপনে বলা হয়, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ফরিদা ইয়াসমিনকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মীর মোদদাছছের হোসেনকে রাজশাহীর সারদায়, র্যাবের অতিরিক্ত ডিআইজি মো. ছালেহ উদ্দিনকে হাইওয়ে পুলিশে, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খানকে এসবিতে, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মো. রেজাউল করিমকে এপিবিএনে, পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানকে হাইওয়ে পুলিশে এবং পিবিএনের পুলিশ সুপার দীপক জ্যোতি খীসাকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।
সর্বশেষ প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তারা হলেন- বরিশাল বিএমপির উপ-পুলিশ কমিশনার মো. শরফুদ্দীনকে ডিএমপিতে, এপিবিনের পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাবকে ডিএমপিতে, সিলেট এসএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেনকে ডিএমপিতে এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply