, ,

শিরোনাম :
কীর্তনখোলায় অবৈধ বালু উত্তোলন, ২ ড্রেজার-৩ বাল্কহেড জব্দ বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বেহাল দশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা মেসির শেষ ম্যাচের প্রতিপক্ষ কেন বেনিন, দলটির র‌্যাঙ্কিং কত বরিশালে আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১ শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ, বরিশালের সেই নার্সিং কলেজ চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা! ফেনসিডিলসহ গ্রেফতারের ১২ বছর পর রায়, দুজনের যাবজ্জীবন পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

বরিশাল থেকে চুরি, টুঙ্গিপাড়ার নির্জন স্থানে মিললো মোটরসাইকেল

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : বরিশাল থেকে চুরি যাওয়া একটি ইয়ামাহা এফজেডএস ভি-৩ মোটরসাইকেল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) মধ্যরাতে উপজেলার পাটগাতী এলাকার একটি নির্জন স্থান থেকে মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মোটরসাইকেল চুরির ঘটনায় বরিশালের বাসিন্দা মো. আরিফ বাদী হয়ে গত ২৭ জুলাই বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দণ্ডবিধির ৩৭৯ ধারায় মামলা করেন। মামলায় বরিশালের বন্দর থানার বাসিন্দা মো. রানা শরীফসহ চারজনকে আসামি করা হয়েছে।

মামলার তদন্তের সূত্র ধরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারে টুঙ্গিপাড়া থানা পুলিশ অভিযান শুরু করে। তদন্তের একপর্যায়ে বৃহস্পতিবার মধ্যরাতে পাটগাতী এলাকার একটি নির্জন স্থানে মোটরসাইকেলটি পড়ে থাকতে দেখে পুলিশ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক তথ্যানুযায়ী, গত ২৪ জুলাই রাত সাড়ে ১০টার দিকে বরিশাল থেকে মোটরসাইকেলটি চুরি হয়। চুরির পর সেটি কীভাবে টুঙ্গিপাড়ায় পৌঁছাল, কারা সেখানে রেখে গেছে এবং এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net