, ,

শিরোনাম :
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৪ ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৮ বানারীপাড়ায় মানবপাচার মামলায় আসামি গ্রেপ্তার একসময়ের মুখর স্টিমার ঘাটে এখন নিস্তব্ধতা গ্যাস সংকটে গতি নেই বরিশাল বিসিকে ভোলা-বরিশাল সেতু নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস প্রতিমন্ত্রী আমিনুল হকের বরিশাল অঞ্চলজুড়ে রান্নার গ্যাসের অগ্নিমূল্যে হতাশ ও ক্ষুব্ধ সাধারণ মানুষ স্ট্রোক করে মৃত্যুবরণকারী যুবদল নেতা জি. এম. মনিরের পরিবারের পাশে যুবদল বরিশাল সিটির বর্জ্য ব্যবস্থাপনায় যৌথ গবেষণা প্রস্তাব হস্তান্তর স্কুলে যাওয়ার কথা বলে ঢাকায় ৩ স্কুলছাত্রী, কারখানা থেকে উদ্ধার ববির মেডিকেল সেন্টার নির্ধারিত সময়ের আগে বন্ধ করায় দপ্তরপ্রধানকে শোকজ

পটুয়াখালীতে রাতের আঁধারে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : পটুয়াখালীতে মশাল মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ। শুক্রবার (১৪ আগস্ট) রাত ১১টার দিকে পটুয়াখালী সদর উপজেলার মৌকরণ ব্রিজ এলাকায় এ মশাল মিছিল করা হয়।

ওই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, ব্যানারে লেখা রয়েছে, শোক র‌্যালি ও হাতে মশাল নিয়ে মিছিল করছে তারা।

ওই মিছিলের প্রতিবাদ জানিয়ে পটুয়াখালী জেলা ছাত্রশক্তির সভাপতি মিরাজ ইমতিয়াজ বলেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। বর্তমান সরকারের উদাসীনতা এ বিষয়ে দায়ী।

এ বিষয়ে পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্যসচিব জাকারিয়া আহমেদ বলেন, আমরা মাঠে আছি, থাকবো। তবে যেকোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও বিশৃঙ্খলা প্রতিরোধে প্রশাসনকে আরও তৎপর, সতর্ক ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net