, ,

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ের দাবিদাওয়া পূরণ অসম্ভব নয়: শিক্ষামন্ত্রী বরিশাল সড়ক বিভাগের তত্ত্বাবধায়নে বদলাচ্ছে সড়কের চিত্র বরিশালের বিএম কলেজের নতুন অধ্যক্ষ মাহমুদুল ইসলাম দেশজুড়ে ছাত্রনেতাদের পরীক্ষায় তৃতীয় বরিশালের তানজিল হাতপাখার মেয়রপ্রার্থীর বিরুদ্ধে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বরিশাল মহানগর জামায়াতের নবনির্বাচিত আমিরের শপথ গ্রহণ বরিশালের গৌরনদীতে ইয়াবাসহ বিক্রেতা আটক শের-ই-বাংলা মেডিকেলে অটোরিকশা চুরির চেষ্টা, আনসার সদস্যদের হাতে আটক ১ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গের অভিযোগে বিসিবি পরিচালক মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা ৮ বছরে বরিশালে ১ হাজার ২৫৬ খুন

বরিশালে গভীর রাতে গ্যারেজ থেকে মোটরসাইকেল বের করে আগুন

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : বরিশালের উজিরপুরে একটি গ্যারেজ থেকে মেরামতের জন্য রাখা মোটরসাইকেল বের করে নিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার ওটরা ইউনিয়নের চেরাগ আলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চেরাগ আলী বাজারের মোটর মেকানিক মোহাম্মদ রিপনের গ্যারেজে মেরামতের জন্য মোটরসাইকেলটি রাখা হয়েছিল। শুক্রবার দিবাগত রাতে অজ্ঞাতনামা ব্যক্তিরা গ্যারেজের দরজা খুলে মোটরসাইকেলটি বাইরে নিয়ে যান। পরে ওটরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন হাওলাদারের বাড়ির কাছে সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন সাতলা-চেরাগ আলী-ধামুড়া সড়কের পাশে মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ওটরা ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মো. কামরুজ্জামান টুলু মোল্লা বলেন, আতঙ্ক ও ভয়ভীতি সৃষ্টি করার উদ্দেশ্যেই রাতের আঁধারে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা করার সুযোগ দেওয়া হবে না।

গোপনে গ্যারেজ থেকে মোটরসাইকেলটি বের করে নিয়ে যাওয়ায় পুলিশ তাৎক্ষণিকভাবে বিষয়টি জানতে পারেনি। ঘটনা তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net