, ,

শিরোনাম :
কীর্তনখোলায় অবৈধ বালু উত্তোলন, ২ ড্রেজার-৩ বাল্কহেড জব্দ বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বেহাল দশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা মেসির শেষ ম্যাচের প্রতিপক্ষ কেন বেনিন, দলটির র‌্যাঙ্কিং কত বরিশালে আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১ শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ, বরিশালের সেই নার্সিং কলেজ চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা! ফেনসিডিলসহ গ্রেফতারের ১২ বছর পর রায়, দুজনের যাবজ্জীবন পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

বরিশালে গভীর রাতে গ্যারেজ থেকে মোটরসাইকেল বের করে আগুন

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : বরিশালের উজিরপুরে একটি গ্যারেজ থেকে মেরামতের জন্য রাখা মোটরসাইকেল বের করে নিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার ওটরা ইউনিয়নের চেরাগ আলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চেরাগ আলী বাজারের মোটর মেকানিক মোহাম্মদ রিপনের গ্যারেজে মেরামতের জন্য মোটরসাইকেলটি রাখা হয়েছিল। শুক্রবার দিবাগত রাতে অজ্ঞাতনামা ব্যক্তিরা গ্যারেজের দরজা খুলে মোটরসাইকেলটি বাইরে নিয়ে যান। পরে ওটরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন হাওলাদারের বাড়ির কাছে সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন সাতলা-চেরাগ আলী-ধামুড়া সড়কের পাশে মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ওটরা ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মো. কামরুজ্জামান টুলু মোল্লা বলেন, আতঙ্ক ও ভয়ভীতি সৃষ্টি করার উদ্দেশ্যেই রাতের আঁধারে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা করার সুযোগ দেওয়া হবে না।

গোপনে গ্যারেজ থেকে মোটরসাইকেলটি বের করে নিয়ে যাওয়ায় পুলিশ তাৎক্ষণিকভাবে বিষয়টি জানতে পারেনি। ঘটনা তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net