সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৪২

শিরোনাম :
বাকেরগঞ্জে ডাকাতি মামলার ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে অনিয়মের অভিযোগ ফ্যাসিস্টদের বিচার হবে, প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকবে না: আইনমন্ত্রী পটুয়াখালীতে আইনজীবী দম্পতিকে কুপিয়ে জখম, মাদক মামলার মূল আসামি গ্রেপ্তার বরিশালে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল সভাপতির অব্যাহতি দেশের সব জেলা-উপজেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে: তথ্যমন্ত্রী বরিশালে আন্তর্জাতিক মানের তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী বরিশাল শিক্ষা বোর্ড: নবম শ্রেণির নিবন্ধনে বাড়তি টাকা প্রেমের প্রস্তাব ঘিরে ববিতে রাতভর সংঘর্ষ, আহত ২০ বরিশালের পান যাচ্ছে মধ্যপ্রাচ্য ও ইউরোপে

বাকেরগঞ্জে ডাকাতি মামলার ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : বরিশালের বাকেরগঞ্জে ডাকাতি মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে প্রায় ৩০ বছর পর গ্রেপ্তার করেছে র‍্যাব-৮।রোববার (১৬ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৮ বরিশাল সদর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাতগ্রেপ্তার ওই আসামির নাম ফারুক মোল্লা। তিনি বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের উত্তর কাটাদিয়া গ্রামের আবদুল খালেক মোল্লার ছেলে।

র‍্যাব-৮ বরিশাল সূত্রে জানা গেছে, ১৯৯৪ সালে করা একটি ডাকাতি মামলায় ১৯৯৫ সালে আদালত ফারুক মোল্লাকে সাত বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন। এরপর থেকেই তিনি গ্রেপ্তার এড়িয়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ফারুক মোল্লার অবস্থান শনাক্ত করা হয়। পরে র‍্যাব-১০-এর সহযোগিতায় র‍্যাব-৮-এর একটি দল ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব-৮ বরিশাল সদর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত বলেন, ‘সাজাপ্রাপ্ত আসামি ফারুক মোল্লাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাকে বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন জানান দীর্ঘদিন যাবৎ ডাকাতি মামলার সাত বছরের সাজা প্রাপ্ত আসামি ফারুক দীর্ঘদিন যাবত পলাতক থাকার পরে বরিশাল র‍্যাব-৮  তাকে গ্রেফতার করতে সক্ষম হন তাকে বাকেরগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে এবং তাকে বরিশাল জেল হাজতে প্রেরণ করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net