, ,

শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১ শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ, বরিশালের সেই নার্সিং কলেজ চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা! ফেনসিডিলসহ গ্রেফতারের ১২ বছর পর রায়, দুজনের যাবজ্জীবন পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার আগৈলঝাড়ায় প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপান সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ভিডিও ভাইরাল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝালকাঠিতে ডিবির অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ২ আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী

পটুয়াখালীতে সেজদায় গিয়ে ইমামের আকস্মিক মৃত্যু

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : পটুয়াখালী সদর উপজেলায় ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায় থাকা অবস্থায় মারা গেছেন হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ (৩৫) নামের এক ইমাম। সোমবার (১৭ আগস্ট) ভোরে উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাওলানা আব্দুস সালামের একমাত্র সন্তান। তিনি পটুয়াখালীর জামিয়া আশরাফিয়া মাদ্রাসা থেকে পড়াশোনা শেষ করে দুই সন্তানের জনক ছিলেন।


স্থানীয় ও মুসল্লি সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার ভোরেও শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের নামাজের জন্য উপস্থিত হন হাফেজ আতাউল্লাহ। ফরজ নামাজের আগে নিজে একা ফজরের সুন্নত নামাজ পড়া শুরু করেন। কিন্তু দ্বিতীয় রাকাতে সেজদায় যাওয়ার পর দীর্ঘ সময় পার হলেও তিনি আর উঠছিলেন না। বিষয়টি দেখে সন্দেহ হলে উপস্থিত মুসল্লিরা কাছে এগিয়ে যান এবং তাঁকে নিথর দেখতে পান। পরে পরীক্ষা করে বোঝা যায়, সেজদারত অবস্থাতেই তিনি মৃত্যুবরণ করেছেন।
স্থানীয়রা জানান, প্রায় দেড় বছর ধরে শ্রীরামপুর বাজার মসজিদে ইমামতির দায়িত্ব পালন করছিলেন আতাউল্লাহ। ধর্মীয় দায়িত্ব সততার সঙ্গে পালনের পাশাপাশি আমায়িক ব্যবহার ও শান্ত স্বভাবের কারণে তিনি এলাকার সবার কাছে অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধাজন হয়ে উঠেছিলেন।
নিহতের মামাতো ভাই মহিবুল্লাহ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আতাউল্লাহ তার মা-বাবার একমাত্র সন্তান ছিলেন। তাঁর অবুঝ দুটি ছোট বাচ্চা রয়েছে। আতাউল্লাহকে হারিয়ে তাঁর পুরো পরিবার এখন দিশেহারা ও শোকে বাকরুদ্ধ।’

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার জোহরের নামাজের পর দুমকীর শ্রীরামপুর বাজার মসজিদের সামনে হাফেজ আতাউল্লাহর প্রথম জানাজা এবং পরে আসরের নামাজের পর নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net