, ,

শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১ শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ, বরিশালের সেই নার্সিং কলেজ চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা! ফেনসিডিলসহ গ্রেফতারের ১২ বছর পর রায়, দুজনের যাবজ্জীবন পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার আগৈলঝাড়ায় প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপান সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ভিডিও ভাইরাল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝালকাঠিতে ডিবির অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ২ আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী

ঝালকাঠিতে খালে গোসল করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : ঝালকাঠির রাজাপুরে খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মো. ফাহিম হাওলাদার (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে নিখোঁজ হওয়ার পর বুধবার (১৯ আগস্ট) সকালে উপজেলার গালুয়া ইউনিয়নের নিজ গালুয়া এলাকার একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফাহিম গালুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সৌদি আরবপ্রবাসী মো. সোহাগ হাওলাদারের ছেলে। সে ৪৬ নম্বর নিজ গালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। স্বজনদের ভাষ্য, ফাহিম শারীরিকভাবে কিছুটা প্রতিবন্ধী ছিল এবং মৃগীরোগে ভুগত।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরে মাকে ভাত খাওয়ার কথা বলে বাড়ির সামনের খালে গোসল করতে যায় ফাহিম। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি খালের ঘাটে তার জুতা ও কাপড় পড়ে থাকতে দেখা যায়।

এরপর স্থানীয়রা জাল ফেলে খালে ব্যাপক খোঁজাখুঁজি করেও ফাহিমের সন্ধান পাননি। রাতে খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ফাহিমের দাদা আবদুল মান্নান হাওলাদার (৭৫) স্থানীয়দের সঙ্গে নিয়ে আবারও খালে জাল দিয়ে তল্লাশি শুরু করেন। সকাল ৮টার দিকে তিনি ফাহিমের মরদেহ উদ্ধার করেন।

খবর পেয়ে রাজাপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহালসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই ফাহিমের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net