, ,

শিরোনাম :
বরিশালে সাবেক ছাত্রলীগ নেতা জাকারিয়া আলম সুবে গ্রেপ্তার কীর্তনখোলায় অবৈধ বালু উত্তোলন, ২ ড্রেজার-৩ বাল্কহেড জব্দ বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বেহাল দশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা মেসির শেষ ম্যাচের প্রতিপক্ষ কেন বেনিন, দলটির র‌্যাঙ্কিং কত বরিশালে আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১ শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ, বরিশালের সেই নার্সিং কলেজ চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা! ফেনসিডিলসহ গ্রেফতারের ১২ বছর পর রায়, দুজনের যাবজ্জীবন

বরিশালে প্রাথমিক চক্ষু স্বাস্থ্যসেবা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক: গ্রামীণ হেলথ কেয়ার সার্ভিসেস লিমিটেডের উদ্যোগে গেটকিপার ও সামাজিক ব্যক্তিবর্গের জন্য প্রাথমিক চক্ষু স্বাস্থ্যসেবা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০আগস্ট) সকাল ১১টায় বরিশাল নগরীর ২২ নম্বর ওয়ার্ড এলাকায় বিশিষ্ট সমাজসেবক ও বরিশাল জেলা দক্ষিণ যুবদলের যুগ্ম সম্পাদক মো. হাবিবুল্লাহর নিজস্ব কার্যালয়ে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে ২২ নম্বর ওয়ার্ডের প্রায় অর্ধশতাধিক বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. নুরুল আমীন।

এ সময় আরও উপস্থিত ছিলেন গ্রামীণ হেলথ কেয়ার সার্ভিসেস লিমিটেডের হাসপাতাল ব্যবস্থাপক মো. মাহাফিজুর রহমান এবং ট্রেইনার নাজমুল হাসান। এছাড়াও স্থানীয় এলাকার বিভিন্ন পর্যায়ের সামাজিক ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

ওরিয়েন্টেশনে প্রাথমিক পর্যায়ে চোখের বিভিন্ন সমস্যা শনাক্তকরণ, চক্ষু স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজন অনুযায়ী রোগীদের যথাযথ চিকিৎসাসেবার আওতায় নিয়ে আসার বিষয়ে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।

আয়োজকরা জানান, সমাজের বিভিন্ন পর্যায়ের গেটকিপার ও সামাজিক ব্যক্তিবর্গকে প্রাথমিক চক্ষু স্বাস্থ্যসেবা সম্পর্কে ধারণা দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে চোখের রোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো চিকিৎসা গ্রহণে উৎসাহিত করাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net