শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৩৭

শিরোনাম :
সরিয়ে দেওয়া হলো বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীকে বরিশাল কাউনিয়ায় পুলিশের অভিযান: ৪০ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ বরিশাল জেনারেল হাসপাতালে বমির চিকিৎসায় গর্ভপাতের ওষুধ! লঞ্চ দুর্ঘটনায় আহতের পাশে বরিশালের ডিসি শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার অভ্যাস গড়তে বরিশালে ইউএনওর বিশেষ উদ্যোগ বরিশালে বিদ্যুতের চাহিদা আকাশছোঁয়া, সরবরাহ তলানিতে বরিশালে প্রাথমিক চক্ষু স্বাস্থ্যসেবা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ছাত্রদল নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ বাকেরগঞ্জে কারখানা নদীতে সেতু নির্মাণে স্থান পরিদর্শন করল চীনা প্রতিনিধিদল নিম্নমানের পণ্য কিনতে বাধ্য করছে টিসিবি

লঞ্চ দুর্ঘটনায় আহতের পাশে বরিশালের ডিসি

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : বরিশালে লঞ্চ দুর্ঘটনায় আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বরিশালের জেলা প্রশাসক। একইসাথে গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষের সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় লঞ্চ দুর্ঘটনায় স্বামীহারা ও গুরুতর আহত নারী নূর আফরিন রুবার পরিবারের হাতে নগদ ১০ হাজার টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক মো. মামুন খন্দকার। এছাড়াও বরিশাল সরকারি মহিলা কলেজের এক শিক্ষার্থীকে নগদ ৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত গণশুনানিতে বরিশাল জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক তাদের সমস্যা, অভিযোগ ও প্রয়োজনের কথা তুলে ধরেন।

গণশুনানিতে সাধারণ জনগণের কাছ থেকে সর্বমোট ১০১টি আবেদন গ্রহণ করা হয়। প্রাপ্ত আবেদনগুলো সংশ্লিষ্ট দপ্তর ও কর্তৃপক্ষের নিকট প্রেরণ করে দ্রুত নিষ্পত্তি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে আবেদনগুলো নিষ্পত্তির কার্যক্রম চলমান রয়েছে।

এছাড়াও মানবিক সহায়তার অংশ হিসেবে অসহায় ও বিপদগ্রস্ত আরও বিভিন্ন ব্যক্তিকে প্রয়োজন ও পরিস্থিতি বিবেচনায় আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, জনগণের কথা সরাসরি শুনে দ্রুততম সময়ে সমাধানের উদ্যোগ গ্রহণের মাধ্যমে জেলা প্রশাসন জনবান্ধব ও সেবামুখী প্রশাসন হিসেবে কাজ করছে। জনগণের দুঃখ-দুর্দশায় পাশে থাকা এবং প্রয়োজনের মুহূর্তে দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দেওয়াই জেলা প্রশাসনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অন্যতম প্রধান লক্ষ্য।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net