, ,

শিরোনাম :
বরিশালে সাবেক ছাত্রলীগ নেতা জাকারিয়া আলম সুবে গ্রেপ্তার কীর্তনখোলায় অবৈধ বালু উত্তোলন, ২ ড্রেজার-৩ বাল্কহেড জব্দ বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বেহাল দশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা মেসির শেষ ম্যাচের প্রতিপক্ষ কেন বেনিন, দলটির র‌্যাঙ্কিং কত বরিশালে আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১ শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ, বরিশালের সেই নার্সিং কলেজ চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা! ফেনসিডিলসহ গ্রেফতারের ১২ বছর পর রায়, দুজনের যাবজ্জীবন

দুপুরে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নতুন ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : শপথ নেওয়ার পর আজ শনিবার (২২ আগস্ট) দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন মন্ত্রিসভায় সদ্য অন্তর্ভুক্ত হওয়া চারজন মন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী।

এর আগে গতকাল শুক্রবার রাতে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন এবং দায়িত্ব পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর বিধি ৩ অনুযায়ী জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গতকাল শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে এক গম্ভীর পরিবেশে নতুন চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি।

নতুন দায়িত্ব পাওয়া ছয়জন সদস্য হলেন- আব্দুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু জেরী, আন্দালিব রহমান পার্থ, হুমায়ুন কবির এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর তাঁরা বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করবেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন। শ্রদ্ধা নিবেদন শেষে বিকেলে তাঁদের নিজ নিজ দপ্তরে যোগ দেওয়ার কথা রয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net