রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৪৭

শিরোনাম :
আজ বঙ্গভবনে নতুন অধ্যায় শুরু করছেন রাষ্ট্রপতি সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বার্তা সম্পাদক ফোরাম বরিশালের শোক কেয়ামত হয়ে গেলেও পাঁচ বছর আগে নির্বাচন সম্ভব না: নুর বরিশালে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সবাইকে কাঁদিয়ে চলে গেলেন বরিশাল প্রেসক্লাবের সদস্য এম মিরাজ হোসাইন ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি মহাসড়ক নির্মানের সিধান্ত প্রধানমন্ত্রীর গৌরনদীতে বিষপানে কিশোরী গৃহবধূর মৃত্যু, স্বামী পলাতক রাক্ষুসি আড়িয়াল খাঁ নদীর ভাঙনে একদিনে ১০ বাড়ি বিলীন তফসিলের আগেই বরিশাল সিটিতে আগাম ভোটের আবহ দুপুরে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নতুন ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী

আজ বঙ্গভবনে নতুন অধ্যায় শুরু করছেন রাষ্ট্রপতি

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর রোববার (২৩ আগস্ট) প্রথমবারের মতো বঙ্গভবনে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বেলা ১১টায় রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে তিনি রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনের উদ্দেশে যাত্রা করবেন। সেখানে তাকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল রাষ্ট্রীয়ভাবে ‘গার্ড অব অনার’ প্রদান করবে।

দীর্ঘ ৩৫ বছর পর গত ২০ আগস্ট জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই দিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তাকে বিজয়ী ঘোষণা করেন। এরপর শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে তিনি শপথ গ্রহণ করেন। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথ বাক্য পাঠ করান।

দায়িত্ব গ্রহণের পর শনিবার (২২ আগস্ট) সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সেখানে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। রোববার বঙ্গভবনে আনুষ্ঠানিক আগমনের মাধ্যমে রাষ্ট্রপতির নিয়মিত কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net