সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:০০

শিরোনাম :

বানারীপাড়ায় ২০০ পিস ইয়াবা ও গাঁজাসহ চাচা-ভাতিজা আটক

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : বরিশালের বানারীপাড়ায় ২০০ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজাসহ সম্পর্কে চাচা-ভাতিজা দুইজনকে আটক করেছে থানা পুলিশ। আটকরা হলেন—মো. সোলায়মান সরদার (২৯) ও মো. অলিউল্লাহ (২৬)। রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার বাইশারী ইউনিয়নের কচুয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

 

আটক মো. সোলায়মান সরদার উপজেলার কচুয়া গ্রামের মো. রতন সরদারের ছেলে এবং মো. অলিউল্লাহ একই বাড়ির হেমায়েত সরদারের ছেলে। তারা সম্পর্কে চাচা-ভাতিজা বলে জানা গেছে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোর আনুমানিক ৬টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল বারেক সঙ্গীয় ফোর্স নিয়ে কচুয়া গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় তল্লাশি চালিয়ে সোলায়মান সরদারের কাছ থেকে ১৯৫ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজা এবং অলিউল্লাহর কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, আটক সোলায়মান ও অলিউল্লাহ দীর্ঘদিন ধরে এলাকায় পাইকারি ও খুচরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সোলায়মান নিজ এলাকায় বিভিন্ন স্থানে লোক নিয়োগ করে মাদক ব্যবসা পরিচালনা করতেন। এতে এলাকায় মাদক বিস্তারের পাশাপাশি যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

 

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক দুইজনের বিরুদ্ধে বানারীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান জানান, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net