, ,

শিরোনাম :
বরগুনা কালেক্টরেট স্কুলে উৎসবমুখর পরিবেশে শিক্ষা উৎসব পালিত বরিশাল বিশ্ববিদ্যালয়ে দারিদ্র্য, জলবায়ু ঝুঁকি ও সুশাসন নিয়ে আলোচনা সভা ১০ বছরে বরিশালের অর্থনীতিতে বড় পরিবর্তন, বেড়েছে ৬২ শতাংশ প্রতিষ্ঠান জুয়ায় আসক্ত কৃষিশ্রমিকের লাশ উদ্ধার, ঋণ ছিল ৩০ লাখ টাকা বরিশালে তরুণকে পিটিয়ে দুই চোখ উপড়ে ফেলার চেষ্টা বরিশালে ঐতিহাসিক চরমোনাই মাহফিল শুরু আগামীকাল বরিশালে নেশার টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ, ছেলে আটক বরিশালে আবাসিক হোটেলে অপরাধের আখড়া টেকেরহাট সেতুর সংস্কারকাজে ধীরগতি: ঢাকা-বরিশাল মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তিতে রোগী ও যাত্রীরা বরিশালে কচ্ছপ গতিতে চলছে ক্যানসার কিডনি ও হৃদরোগ হাসপাতালের কাজ

গৌরনদীতে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, চাচাতো চাচার বিরুদ্ধে মামলা

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক :

বরিশালের গৌরনদীতে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে হারুন কবিরাজ (৬০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) রাতে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মামলাটি করেন। অভিযুক্ত হারুন কবিরাজ উপজেলার পশ্চিম শরিফাবাদ গ্রামের মৃত তাহের কবিরাজের ছেলে।
মামলা ও ভুক্তভোগী পরিবারের বরাত দিয়ে গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আলম জানান, গত ১৫ আগস্ট শিশুটি একই বাড়ির চাচাতো চাচা হারুন কবিরাজের দোকানে বিস্কুট ও চিপস কিনতে যায়। এ সময় তাকে ফুসলিয়ে দোকানের পেছনের বাগানে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়।
এসআই ফিরোজ আলম জানান, ঘটনার পর শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net