, ,

শিরোনাম :
উজিরপুরে চলন্ত বাসের চাকা ফেটে দুর্ঘটনা, চালকসহ আহত ৭ উজিরপুরে মা ইলিশ রক্ষায় ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায় মেহেন্দীগঞ্জে সুপারি পাড়ার সময় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু রাজনৈতিক কর্মীদের মূল পেশা কেবল আন্দোলন নয়: জহির উদ্দিন স্বপন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ ফ্যামিলি কার্ড বাস্তবায়নে বরিশালে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু বরিশালের ১১’শ শিক্ষার্থী পেল পবিত্র কোরআন বিটিএলএ’র নতুন সভাপতি রমিজউদ্দিন মহাসচিব মাজম আলী সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ

র‍্যাগিংয়ের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থীকে শোকজ

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক :

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নবীন শিক্ষার্থীদের র‍্যাগ দেয়ার অভিযোগে দুটি বিভাগের ২৪ জন শিক্ষার্থীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড।

সোমবার (২৫ আগস্ট) অভিযুক্ত শিক্ষার্থীদের এই নোটিশ দেয়া হয়। শোকজ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শৃঙ্খলা বোর্ডের সদস্যসচিব সহযোগী অধ্যাপক মেহেদী হাসান সোহাগ।

নোটিশপ্রাপ্তরা সবাই বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১৪তম ব্যাচের শিক্ষার্থী। অভিযোগ উঠেছে, তারা ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের সাথে যুক্ত ছিলেন।

অভিযুক্ত শিক্ষার্থীদের তালিকা

মার্কেটিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মোট ১৪ জনকে শোকজ দেয়া হয়েছে। তারা হলেন— এস এম সাইফুজ্জামান, ঐশী মহন্ত, সুরাইয়া আক্তার, কিশোর কুমার দত্ত, জান্নাতুল বুশরা জুনি, মেহেদী হাসান অমি, নূরনবী, আলিফ হোসেন নয়ন, আজিজুল ইসলাম চয়ন, খালেদ হোসেন, রিফাত হাওলাদার, সৌরভ মালি এবং হাসিব শেখ।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মোট ১০ জনকে শোকজ দেয়া হয়েছে। তারা হলেন— মো: রাকিবুল ইসলাম, মাহি আনোয়ার, সুমাইয়া আক্তার রিয়া, মো: নাঈম ইসলাম, সাদিয়া ইসলাম, মো: আরিফুল ইসলাম, মো: ওয়েদুজ্জামান রিফাত, ইয়ামিন হোসেন, ফারিয়া বিনতে হোসেন ইলমা এবং মো: কাজী নাবির।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শৃঙ্খলা বোর্ডের সদস্যসচিব সহযোগী অধ্যাপক মেহেদী হাসান সোহাগ বলেন, ‘র‍্যাগিংয়ের মতো শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার প্রাথমিক অভিযোগে অভিযুক্ত ২৪ জন শিক্ষার্থীকে নোটিশ পাঠানো হয়েছে। তাদের ৩ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। তাদের দেয়া জবাব পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net