, ,

শিরোনাম :
আগৈলঝাড়ার ওসি মাসুদ খান বরিশাল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত অধ্যক্ষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, ক্ষমা চাইলেন শিক্ষার্থীরা বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট করার উদ্যোগ বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত! আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজের ৯৭ শতাংশ শিক্ষার্থী উজিরপুরে চলন্ত বাসের চাকা ফেটে দুর্ঘটনা, চালকসহ আহত ৭ উজিরপুরে মা ইলিশ রক্ষায় ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায়
আগৈলঝাড়ায় ৬০ বছরের বৃদ্ধার বিরুদ্ধে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

আগৈলঝাড়ায় ৬০ বছরের বৃদ্ধার বিরুদ্ধে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক:
বরিশালের আগৈলঝাড়ায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। অভিযুক্ত আসামি সত্তার ফরিয়া আজ বৃহস্পতিবার সকালে বরিশাল আদালতে গিয়ে আত্মসমর্পণ করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্ট দুপুরে উপজেলার গৈলা ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে শিশুটির পরিবার। অভিযুক্ত ব্যক্তি উপজেলার উত্তর শিহিপাশা এলাকার সত্তার ফরিয়া (৬০)।

 

 

মামলা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাবা ২০১৭ সালে মারা যান। এরপর মা মেয়েকে নিয়ে কষ্টে সংসার চালিয়ে আসছেন।

পরিবারের অভিযোগ, সত্তার ফরিয়া শিশুটির পাশের বাড়িতে মেয়ে বিয়ে দেওয়ার সুবাদে যাতায়াত করতেন। এ সুযোগে তিনি শিশুটিকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার দিন দুপুরে শিশুটির মা বয়স্কভাতার আবেদন করতে আগৈলঝাড়া বাজারে যান। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে সত্তার ফরিয়া শিশুটির ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ পরিবারের।

 

 

ঘটনার কয়েকদিন পর শিশুটি বিষয়টি তার মাকে জানালে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। পরে এ ঘটনায় শিশুটির মা ফাতেমা বেগম বাদী হয়ে অভিযুক্ত সত্তার ফরিয়ার বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় মামলা করেন।

 

 

ভুক্তভোগী শিশুর মা বলেন, ‘আমার মেয়ে মাত্র ৯ বছরের। তার বাবা অনেক আগেই মারা গেছেন। অনেক কষ্ট করে মেয়েকে পড়াশোনা করাচ্ছি। আমি চাই, আমার মেয়ের সঙ্গে যে অন্যায় হয়েছে তার সুষ্ঠু বিচার হোক এবং অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি হোক।’

 

 

এ বিষয়ে অভিযুক্ত সত্তার ফরিয়ার মেয়ের জামাতা ও প্রতিবেশী আব্দুর রহমান বলেন, ‘অপরাধ যেই করুক, তার শাস্তি হওয়া উচিত। সে আমার শ্বশুর হলেও অপরাধের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া উচিত নয়। আমি প্রশাসনের কাছে তাঁর সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।’

এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে আসামি সত্তার ফরিয়া বরিশাল আদালতে গিয়ে আত্মসমর্পণ করেছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net