খবর বরিশাল ডেস্ক :
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন সিন্ডিকেট মেম্বার মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক। প্রভাষক, সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপক এই তিন ক্যাটাগরিতে নতুন তিন শিক্ষককে মনোনীত করা হয়েছে। এরমধ্যে প্রভাষক ক্যাটগরিতে ড. গাজী মো. সাখাওয়াত হোসেন, সহকারী অধ্যাপক ক্যাটগারিতে শাহাদাৎ হোসেন এবং সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে মো. মেহেদী হোসান মনোনীত হয়েছেন।
গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. আবদুল আলিম বছির স্বাক্ষরিত তিনটি পৃথক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
প্রভাষক ড. গাজী মো. সাখাওয়াত হোসেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক, শাহাদাৎ হোসেন একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক এবং মো. মেহেদী হাসান রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক।
অফিস আদেশে জানানো হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ (সংশোধিত-২০১৩) এর ১৭(১) (ঞ) ধারা অনুযায়ী ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৫৪তম (০১.০৭.২০২৬খ্রি:) সভার আলোচ্যবিষয়- ৯৫ এর সিদ্ধান্ত মোতাবেক প্রভাষক, সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে ঐ তিন শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করা হলো।
আদেশটিতে আরও উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের আইন ও প্রচলিত বিধি অনুযায়ী আগামী দুই বছরের জন্য তাদরে তিনজনকে সিন্ডিকেট সদস্য হিসেবে এই মনোনয়ন প্রদান করা হয়েছে।
Leave a Reply