, ,

শিরোনাম :
ঢাকা-খুলনা মহাসড়কে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ বরিশাল ইনফরমেশন টেকনোলজি কলেজে এলএল.বি. প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত পদত্যাগ করলেন জেলা ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সদস্যসচিব গোপালগঞ্জের লোকজন দিয়ে সন্ত্রাস করিয়ে কোনো লাভ হবে না: আইনমন্ত্রী সাংবাদিকতায় আসতে হলে প্রশিক্ষণ নিতে হবে: তথ্য প্রতিমন্ত্রী আ.লীগের উদ্দেশে প্রতিমন্ত্রী নুরুল—নাড়াচাড়া দিলে বামে-ডানে যেতে পারবেন না মানুষকে আল্লাহমুখী করাই মাহফিলের উদ্দেশ্য: চরমোনাই পীর বরিশালে চোর আটক করতে গিয়ে গুরুতর আহত আনসার সদস্য বরিশালে ডিবির অভিযানে ৩২’শ পিস ইয়াবাসহ কারবারি আটক বরিশালে মুখোমুখি সংঘর্ষে বসতঘরে উল্টে পড়ল বাস, নিহত ১

নেতার দখল থেকে উদ্ধার জমিতে খেলার মাঠ হবে: বিসিসি প্রশাসক শিরীন

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

বরিশাল নগরের ৪ নম্বর ওয়ার্ডের টিবি হাসপাতাল-সংলগ্ন বেদখল হয়ে যাওয়া ৬৯ শতাংশ সরকারি খাস জমিতে খেলার মাঠ করার ঘোষণা দিয়েছে সিটি করপোরেশন। আজ শনিবার দুপুরে ঘটনাস্থল ঘুরে করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন এ ঘোষণা দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেলা প্রশাসক মামুন খন্দকার ছিলেন।

গত ৯ আগস্ট ‘সরকারি জমি নেতাদের দখলে’ শিরোনামে একটি সংবাদ আজকের পত্রিকায় প্রকাশ হলে তৎপর হয়ে ওঠে প্রশাসন। এরই ধারাবাহিকতায় গত ১০ আগস্ট অবৈধ দখলমুক্ত করতে ওই স্থানে সাইনবোর্ড সাঁটিয়ে দেয় বিসিসি। ১১ আগস্ট সরকারের ২ সচিব, বিসিসি প্রশাসকসহ ১১ জনকে শোকজ করে বেলা।

আজ শনিবার ভরাট করা সেই সম্পত্তি পরিদর্শন করেন প্রশাসক শিরীন। পরিদর্শনকালে এলাকার শিশু-কিশোরদের জন্য একটি উপযুক্ত বিনোদন ও খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে ভূমির সার্বিক অবস্থা পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন প্রশাসক। এ সময় শিশুরা প্রশাসকের কাছে ওই জমিতে উন্মুক্ত মাঠ করার দাবি জানায়।

পরিদর্শনকালে বরিশাল জেলা প্রশাসক মামুন খন্দকার জানান, দখলদারদের মালিকানা বাতিলের জন্য আদালতে মামলা করেছেন। জনগণের উন্মুক্ত খেলার মাঠ তৈরিতে বিসিসিকে তিনি সহায়তা করবেন।

বিসিসির প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, আবাসন নির্মাণসহ বিভিন্ন কারণে নগরীতে খেলার মাঠ ক্রমে কমে আসছে। নগরের ৪ নম্বর ওয়ার্ডের এ সরকারি জমি ষড়যন্ত্র করে ব্যক্তিমালিকানায় নেয় একটি চক্র। ২ মাস আগে এই এলাকায় একটি খেলার মাঠ করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠিয়েছি। আমরা যখন জানলাম রাতের অন্ধকারে সরকারি জমি দখল হয়ে যাচ্ছে, তখন এখানে একটি সাইনবোর্ড সাঁটিয়ে দিই। এখানে খেলার মাঠ হবে।

ডিসি প্রশাসনও সাইনবোর্ড দিয়েছে। আমরা এখানে এসে এলাকাবাসী ও শিশুদের দাবির পরিপ্রেক্ষিতে এ জমিতে খেলার মাঠ করার সিদ্ধান্ত নিয়েছি। অফিসিয়ালি এ নিয়ে কাজ চলছে।

স্থান পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম, বরিশাল সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল বাশার এবং নির্বাহী প্রকৌশলী মো. মকসুমুল হাকিম রেজা প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net