, ,

শিরোনাম :
আগৈলঝাড়ার ওসি মাসুদ খান বরিশাল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত অধ্যক্ষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, ক্ষমা চাইলেন শিক্ষার্থীরা বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট করার উদ্যোগ বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত! আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজের ৯৭ শতাংশ শিক্ষার্থী উজিরপুরে চলন্ত বাসের চাকা ফেটে দুর্ঘটনা, চালকসহ আহত ৭ উজিরপুরে মা ইলিশ রক্ষায় ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায়

স্কুল বন্ধে বেড়াতে যাওয়ার আবদার, পরে মিললো শিশুর ঝুলন্ত মরদেহ

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

বরিশালের বানারীপাড়ায় মায়ের সঙ্গে অভিমান করে সেতু হালদার (১১) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে তার পরিবার। শুক্রবার বিকেলে উপজেলার বিশারকান্দি ইউনিয়নের কলাভিটা গ্রামে এ ঘটনা ঘটে।

সেতু ওই গ্রামের তপন হালদার ও নমিতা হালদার দম্পতির সন্তান। সে কলাভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল বন্ধ থাকায় শুক্রবার বড় বোনের বাড়িতে বেড়াতে যেতে চেয়েছিল সেতু। তবে তার মা তাকে যেতে নিষেধ করেন। এ নিয়ে অভিমান করে বিকেল ৪টার দিকে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিষয়টি জানতে পেরে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে বানারীপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেতুর মরদেহ উদ্ধার করে।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net