, ,

শিরোনাম :
আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে গেল পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে বরিশালে ক্যানসার হাসপাতালের ৫০ লাখ টাকার তামার পাইপ চু’রি নিজ জমিতে উন্নয়ন কাজ করতে গিয়ে বিপাকে বরিশাল সিটি কর্পোরেশন! জাতীয় পার্টির বরিশাল মহানগর আহ্বায়ক হাবুল আটক দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বাংলাদেশি খেলোয়াড়কে আছাড় দেওয়ায় নাইজেরিয়ান খেলোয়াড়কে মারধর পূজায় গুজবে কান না দিয়ে সতর্ক থাকার আহ্বান বরিশাল রেঞ্জ ডিআইজির ‘দরকষাকষি করে ঘুষ নেওয়া’ সেই ভূমি কর্মকর্তাকে বদলি বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

ঝালকাঠিতে মুরগিবাহী পিকআপ গাছের সঙ্গে ধাক্কা, হেলপার নিহত, আহত ৩

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

ঝালকাঠির নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে মুরগিবাহী একটি পিকআপ সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে ইমরান হোসেন (৪০) নামে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপের চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) গভীর রাতে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার দশপদিয়া ইউনিয়নের খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান হোসেন পটুয়াখালীর দশমিনা উপজেলার মৃত মমিন উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুরগিবাহী পিকআপটি বরিশাল থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিল। গভীর রাতে পিকআপটি খেজুরতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় পিকআপটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে পিকআপের চালকের সহকারী ইমরান হোসেন ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনায় পিকআপের চালকসহ আরও তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, হাইওয়ে পুলিশের সহায়তায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net