বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৫৭

শিরোনাম :
বরিশালে জাসদের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বরিশালে জাসদের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

dynamic-sidebar

বানারীপাড়া প্রতিনিধিঃ বানারীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের (আম্বিয়া-প্রধান) ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় পৌর শহরে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।পরে ডাকবাংলো চত্বরে উপজেলা জাসদের সভাপতি শ্যামল মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা জাসদের সভাপতি শহিদুল ইসলাম মিরণ,বিশেষ অতিথি ছিলেন বরিশাল মহানগর জাসদের সভাপতি গোলাম মাওলা
পান্না,সহ-সভাপতি আনোয়ার হোসেন,সাধারণ সম্পাদক নিকুঞ্জ বালা পলাশ,বানারীফাড়া উপজেলা জাসদের সাধারণ সম্পাদক টিপু সুলতান,যুগ্ম সম্পাদক ও ইউপি সদস্য সমীরণ ঘরামী,সাংগঠনিক সম্পাদতক বিধান কবিরাজ, প্রচার সম্পাদক জাকির হোসেন,কেন্দ্রীয় যুব জোট নেতা বাসুদেব পারুয়া প্রমূখ।এসময় বক্তারা আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২(বানারীপাড়া-উজিরপুর) আসনে ১৪ দলের প্রার্থী হিসেবে জাসদের কেন্দ্রীয় আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আনিসুজ্জামানকে মনোনয়ন দেওয়ার দাবী জানান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net