, ,

শিরোনাম :
বরিশালে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী ও দেবর আটক গৌরনদীর ৭০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত পাঠদান পটুয়াখালীর হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহত কলেজের অধ্যক্ষ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে পদবঞ্চিত বিএনপি নেতাদের সাক্ষাৎ দিলেন না সরোয়ার ডেঙ্গু আক্রান্ত মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে গেল পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

বরিশালের মুলাদীতে অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (৩১ আগস্ট) সকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তেরচর রানার বাড়ি এলাকার জনৈক নাসিরের ভাড়াবাসা থেকে পারভেজ রাড়ী (৩৩) ও মো. আজিজুল হাকিমকে (২৪) আটক করা হয়। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাদক উদ্ধার ও আটকের বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সংস্থাটি জানায়, স্থানীয় বাবুল রাড়ীর ছেলে পারভেজ ও শহিদ খানের ছেলে আজিজুল হাকিম দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ওই ভাড়াবাসায় অভিযান চালিয়ে তাদের দুজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের উপপরিচালক জানান, এ ঘটনায় দুজনের বিরুদ্ধে মুলাদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net