মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৭

শিরোনাম :
বরিশালে ছাত্রলীগের সভাপতি সুমন মোল্লার উচ্চ আদালত থেকে জামিন লাভ

বরিশালে ছাত্রলীগের সভাপতি সুমন মোল্লার উচ্চ আদালত থেকে জামিন লাভ

dynamic-sidebar

বানারীপাড়া প্রতিনিধিঃ বানারীপাড়ায ধর্ষনের অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেফতার হওয়া উপজেলা ছাত্রলীগের (সাময়িক) বহিস্কৃত সভাপতি সুমন হোসেন মোল্লা উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। বিচারক এনায়েতুর রহিম ও শহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ সোমবার তাকে জামিন দেন।

সুমন মোল্লার বড় ভাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন মোল্লা জানান মামলার বাদী উচ্চ আদালতে বিচারকের সামনে উপস্থিত হয়ে মামলা না চালানোর কথা জানিয়ে নিছক ভুল বুঝাবুঝি থেকে এ মামলা করা হয়েছে এবং আসামীর জামিনে তার কোন আপত্তি নেই বলে জানালে সুমনকে জামিন দেওয়া হয়।

এর আগে মামলার বাদী বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের কাছেও একই বক্তব্য লিখিত ভাবে দেন। এদিকে মঙ্গলবার উচ্চ আদালতের ওই জামিনের কপি বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে দাখিলের পরে দুপুরে সুমনকে বরিশাল কারাগার
থেকে মুক্তি দেওয়া হয়।

প্রসঙ্গত ১৬ জুলাই উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের বেতাল গ্রামের সেলিম রায়বাসিয়ার স্ত্রী রুমী আক্তার বাদী হয়ে তাকে ধর্ষনের অভিযোগ এনে উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন হোসেন মোল্লার বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন দমন আইনে বানারীপাড়া থানায় মামলা দয়ের করেন। মামলায় সুমন ছাড়াও আরও ৪/৫ জনকে অজ্ঞানামা আসামী করা হয়।

মামলা দায়েরের পর ওই দিন সন্ধ্যায় বরিশাল শহর থেকে ডিবি পুলিশ সুমনকে গ্রেফতার করে। বিষয়টি জানতে পেরে জেলা ছাত্রলীগ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে সুমনকে বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতির পদ থেকে সাময়িক বহিস্কার করে। সেই থেকে সুমন কারান্তরীণ ছিলেন।

ওই সময় বাদীর ডাক্তারি পরীক্ষায় ধর্ষনের কোন আলামত পাওয়া যায়নি। এদিকে ঘটনার শুরু থেকে সুমন মোল্লা ও তার পরিবার ষড়যন্ত্রমূলকভাবে এ মামলা দায়ের করা হয়েছে বলে দাবী করে আসছিলেন।

 

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net