, ,

শিরোনাম :
বরিশালের বিএম কলেজের নতুন অধ্যক্ষ মাহমুদুল ইসলাম দেশজুড়ে ছাত্রনেতাদের পরীক্ষায় তৃতীয় বরিশালের তানজিল হাতপাখার মেয়রপ্রার্থীর বিরুদ্ধে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বরিশাল মহানগর জামায়াতের নবনির্বাচিত আমিরের শপথ গ্রহণ বরিশালের গৌরনদীতে ইয়াবাসহ বিক্রেতা আটক শের-ই-বাংলা মেডিকেলে অটোরিকশা চুরির চেষ্টা, আনসার সদস্যদের হাতে আটক ১ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গের অভিযোগে বিসিবি পরিচালক মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা ৮ বছরে বরিশালে ১ হাজার ২৫৬ খুন বরিশালে মিছিলের প্রস্তুতিকালে ব্যানারসহ ছাত্রলীগের ৭ নেতা-কর্মী আটক প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ, ব্যানারে আগুন

ববির মেডিকেল সেন্টার নির্ধারিত সময়ের আগে বন্ধ করায় দপ্তরপ্রধানকে শোকজ

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টার নির্ধারিত সময়ের আগে বন্ধ রাখার অভিযোগে দায়িত্বপ্রধান ডা. শামীম আক্তার নিপাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের স্বাক্ষরিত এক চিঠিতে এ নোটিশ দেওয়া হয়। এতে কর্তৃপক্ষের আদেশ অমান্যের অভিযোগে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা সাত কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে চাওয়া হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, মেডিকেল সেন্টার সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নিয়ম থাকলেও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ২৭ ও ২৮ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখা হয়। তবে ডা. শামীম আক্তার নিপা জানান, কেন্দ্রটি কত ঘণ্টা খোলা থাকবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট অফিস আদেশ ছিল না এবং সেখানে জনবলসংকটও রয়েছে।

 

তিনি সরকারি নিয়মিত অফিস সময় মেনেছেন দাবি করে জানান, নির্ধারিত সময়ের মধ্যেই শোকজের লিখিত জবাব দেবেন। এ বিষয়ে বক্তব্য জানতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net