শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৪৮

শিরোনাম :
মাঠে কচু গাছ লাগিয়ে শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ গৌরনদীতে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত পলাতক প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’ বরিশালে স্কুল ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল নুরু শিকদারের পরিবার হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান
বরিশালে পা দিয়ে লিখে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে সিয়াম

বরিশালে পা দিয়ে লিখে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে সিয়াম

dynamic-sidebar

মাত্র ছয় বছর বয়সে বিদ্যুতপৃষ্ঠ হয়ে গুরুতর আহত হয়েছিলো সিয়াম চৌকিদার। ওইসময় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তার দুটি হাত কেটে ফেললেও নিজের অদম্য ইচ্ছায় বড় হয়ে লেখাপড়া চালিয়ে যায় মেধাবী সিয়াম। পা দিয়ে লিখেই সাতটি ক্লাশ অতিক্রম করে এবার সে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করেছে। মেধাবী সিয়াম জেলার বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের চরহোগলপাতিয়া গ্রামের দিনমজুর সামচুল হক চৌকিদারের পুত্র। আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মোঃ মুজাফ্ফর আলী জানান, ষষ্ট শ্রেনী থেকেই তার স্কুলের মেধাবী ছাত্র সিয়ামের স্কুলে শতভাগ উপস্থিতি রয়েছে। পড়াশুনার জন্যও অধিক আগ্রহ রয়েছে সিয়ামের। তিনি আরও জানান, অদম্য মেধাবী সিয়াম এবার জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আগরপুর ডিগ্রী কলেজ কেন্দ্রের উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি উপসহকারী কৃষি অফিসার মনিরুজ্জামান জানান, বুধবার সকাল দশটা থেকে বাংলা প্রথমপত্র পরীক্ষা শুরু হওয়ার পর সিয়াম চৌকিদার যতদ্রুত পা দিয়ে সকল প্রশ্নের উত্তর লিখেছে, সে তুলনায় অন্যসব শিক্ষার্থীরা এতো তাড়াতাড়ি লিখতে পারেনি। অদম্য মেধাবী সিয়াম চৌকিদার উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে কর্মের মাধ্যমে বাবা-মায়ের মুখে হাসি ফোঁটাতে চায়।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net