শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৪৮

শিরোনাম :
মাঠে কচু গাছ লাগিয়ে শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ গৌরনদীতে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত পলাতক প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’ বরিশালে স্কুল ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল নুরু শিকদারের পরিবার হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান
বরিশালে ছাত্রদলের ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

বরিশালে ছাত্রদলের ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

dynamic-sidebar

বরিশালে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় জেলা ছাত্রদলের আহ্বায়কসহ ১৪ জন নামধারী ও অজ্ঞাতনামা ৬০ জনকে আসামী করে মামলা দায়ের করেছে পুলিশ। কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক মো. আসাদ বাদী হয়ে মঙ্গলবার বিশেষ ক্ষমতা আইনে এ মামলা দায়ের করেন। মামলার নামধারী আসামীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলো- জেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ হাসান মামুন, যুগ্ম আহ্বায়ক অ্যডভোকেট হাফিজ উদ্দিন আহম্মেদ বাবলু, অ্যাডভোকেট তসলিম উদ্দিন, নুরুল আমিন কয়েস, রাসেদুজ্জমান রাশেদ, সাইফুল ইসলাম সুজন ও কৃষি কলেজ ছাত্রদলের সভাপতি মো. কামরুল। রোববার বিকালে সংঘর্ষের সময় গ্রেফতার হওয়া ছাত্রদল নেতা অ্যাডভোকেট তারেক আল ইমরান, আল-আমিন মৃধা, রিয়াদ রহমান, আরিফুর রহমান, রমজান আলী রাজীব ও মো. এনাম হোসেনকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন জানান, মিছিলে বাঁধা দেওয়ায় পুলিশের ওপর হামলা এবং যানবহন ও ব্যাবসা প্রতিষ্ঠান ভাংচুরের অভিযোগে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। উল্লেখ্য, ফেনীতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ির বহরে হামলার প্রতিবাদে ছাত্রদল নেতাকর্মীরা গত রোববার বিকালে বরিশাল নগরীতে বিক্ষোভ সমাবেশ করে। এসময় জেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম সুজনের নেতৃত্বে একটি খন্ড মিছিল আগরপুর রোড থেকে বের হয়ে সদর রোড অতিক্রমের চেষ্টা করলে পুলিশ বেধরক লাঠিচার্জ করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং ৬ জনকে গ্রেফতার করে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net