শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:০৪

শিরোনাম :
মাঠে কচু গাছ লাগিয়ে শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ গৌরনদীতে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত পলাতক প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’ বরিশালে স্কুল ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল নুরু শিকদারের পরিবার হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান
বরিশালে ব্যবসায়িকে মারধর, প্রতিবাদে সড়ক অবরোধ

বরিশালে ব্যবসায়িকে মারধর, প্রতিবাদে সড়ক অবরোধ

dynamic-sidebar

বরিশাল নগরীর সগরদী বাজারের ব্যবসায়ি মো. মামুন হাওলাদারকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে আওয়ামী লীগ নেতার নাজমুল হুদার বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে ওই বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ মিছিলের পাশাপাশি সড়ক অবরোধ করেছিল সাধারণ বাবসায়িরা।

বুধবার বেলা ১১টার দিকের এই ঘটনায় ঘণ্টাখানের সময় বরিশাল রুপাতলী কুয়াকাটা সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে সরিয়ে দেয়।

সাগরদী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. বাবুল সাহা বরিশালটাইমসকে জানিয়েছেন, বুধবার স্থানীয় ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাজারের মামুন হাওলাদার নামে এক ব্যবসায়ীর ওপর দুই দফায় হামলা চালান। এই ঘটনার প্রতিবাদে বাজারের সকল ব্যবসায়ী বিক্ষুব্ধ হয়ে হামলাকারীর বিচারের দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ করেন।

পরে পুলিশ ও বাজার কমিটির সভাপতি ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

হামলার শিকার মামুন হাওলাদার বরিশালটাইমসকে জানিয়েছেন, ক্ষমতার দাপট দেখিয়ে ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা বাজারের ভাসমান সবজি বিক্রেতাদের কাছ থেকে দির্ঘদিন ধরে চাঁদা করে আসছিলেন। চাঁদা না দিলে ভাসমান ব্যবসায়ীদের মালামাল নিয়ে যেতেন তিনি।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তার দোকানের সামনে বসে ব্যবসা করছিল জগা সাধু নামে এক সবজি বিক্রেতা।

তিনি সাঁজি সরিয়ে ফেলতে বললে জগা সাধু ক্ষিপ্ত হয়ে ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক নাজমুল হুদাকে খবর দেয়। পরে নাজমুল হুদা বাজারে এসে ব্যবসায়ী মামুনকে দুই দফায় মারধর করেন।

বাজার কমিটির সভাপতি ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার বরিশালটাইমসকে জানিয়েছেন- বেলা ১টা পর পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দেওয়ায় ব্যবসায়ীরা তাদের ব্যবসাপ্রতিষ্ঠান খুলেছে।

তবে হামলাকারী ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ব্যবসায়ী মামুনকে মারধরের অভিযোগ অস্বীকার করে বরিশালটাইমসকে বলেন- তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে।’’

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net