, ,

শিরোনাম :
বিসিসি’র ২২ নম্বর ওয়ার্ডের অলি-গলিতে মাদকের ছায়া বরিশাল প্রেসক্লাবের সুনাম ক্ষুণ্নের প্রতিবাদে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু প্রধানমন্ত্রীর জন্মদিনে বরিশালে নারীদের সেলাই মেশিন বিতরণ বিএনপিতে থেকে আ’লীগের মতো কথা বলবেন, তা হবে না বরিশালে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ স্কুল ছেড়ে হাসপাতালে ক্যানসার আক্রান্ত বরিশালের জারা, পাশে দাঁড়ানোর আকুতি শ্রমিক বাবা-মায়ের বরিশালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘অপরাজেয়’ বাংলাদেশের আলোর বরিশাল জেলা প্রতিনিধি হলেন রিশাদ বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার

বরিশালে সাবেক ছাত্রলীগ নেতা জাকারিয়া আলম সুবে গ্রেপ্তার

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক :

বরিশাল মহানগরের ২৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জাকারিয়া আলম সুবে গ্রেপ্তার হয়েছে। গত ৫ অক্টোবর সন্ধ্যায় নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠী প্রধান সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় জাকারিয়া আলম সুবে গ্রেপ্তার হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ অক্টোবর সন্ধ্যায় ইছাকাঠী প্রধান সড়ক এলাকায় অভিযান চালিয়ে জাকারিয়া আলম সুবেকে আটক করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জাকারিয়া আলম সুবে বরিশাল মহানগর ছাত্রলীগের ২৯ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তবে জাকারিয়ার পরিবারের দাবি, তার মা অসুস্থ হওয়ায় খবর পেয়ে তিনি বাড়িতে এসেছিলেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তার বিরুদ্ধে কোনো মামলা না থাকা সত্ত্বেও হয়রানিমূলকভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net