বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টা ২০ মিনিটের দিকে হাসপাতালের ওপিডি ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।
আটক দুজন হলেন—নাঈম (২৬) ও রবিউল (২৩)। হাসপাতাল সূত্রে জানা যায়, তারা মেডিসিন ওয়ার্ডের রোগীদের কম খরচে বিভিন্ন পরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে হাসপাতালের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। বিষয়টি নজরে আসার পর দায়িত্বরত আনসার সদস্যরা তাদের আটক করেন।
পরে প্লাটুন কমান্ডার নাগর আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটক নাঈম বরিশাল বিমানবন্দর থানার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অপরজন রবিউল নলছিটি থানার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগী ও স্বজনদের হয়রানি এবং হাসপাতালকেন্দ্রিক দালালচক্রের তৎপরতা ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply