, ,

শিরোনাম :
বোরহানউদ্দিনে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ শেবাচিমে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে দুই দালাল আটক বরিশালে সাবেক ছাত্রলীগ নেতা জাকারিয়া আলম সুবে গ্রেপ্তার কীর্তনখোলায় অবৈধ বালু উত্তোলন, ২ ড্রেজার-৩ বাল্কহেড জব্দ বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বেহাল দশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা মেসির শেষ ম্যাচের প্রতিপক্ষ কেন বেনিন, দলটির র‌্যাঙ্কিং কত বরিশালে আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর

বোরহানউদ্দিনে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

ভোলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বোরহানউদ্দিন পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ভোলা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান জিহাদ (২৯) ও বোরহানউদ্দিন পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সুমন পঞ্চায়েত (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে বোরহানউদ্দিন পৌরসভার সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ওই দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।

বোরহানউদ্দিন থানার ওসি আশ্রাব আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার দুই নেতার বিরুদ্ধে থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। গ্রেপ্তারের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net