শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:২৯

শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’ বরিশালে স্কুল ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল নুরু শিকদারের পরিবার হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১
ভোলার শাহবাজপুর নতুন গ্যাস কুপ থেকে গ্যাস উত্তোলন শুরু

ভোলার শাহবাজপুর নতুন গ্যাস কুপ থেকে গ্যাস উত্তোলন শুরু

dynamic-sidebar

ভোলার শাহাবাজপুর গ্যাস ক্ষেত্রের অনুসন্ধান কূপ শাহাবাজপুর ইষ্ট-১ থেকে পরীক্ষা মূলক ভাবে গ্যাস উত্তোলন শুরু হয়েছে । আজ বুধবার সকালে ডিএসটি-১ এর মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে গ্যাস উত্তোলন শুরু হয়। এ সময় বাপেক্স এর ব্যবস্থাপনা পরিচালকসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানী বাপেক্স জানিয়েছে, গত ২৩ আগষ্ট প্রাথমিক ভাবে এই কুপ থেকে ৭ শত বিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছিলো, সকাল থেকে এ পযর্ন্ত উত্তোলিত গ্যাসের পরিমান ২ ঘন্টায় ২৫ মিলিয়ন ঘন ফুট হওয়ায় কর্তৃপক্ষ আশা করছে এ কুপ থেকে কাক্সিক্ষত গ্যাস পাওয়া যাবে। যার আনুমানিক মূল্য হবে সাড়ে ৮ হাজার কোটি টাকার বেশী । তবে এর পরিমান কম বেশী হতে পারে বলে জানিয়েছে বাপেক্স। এ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মো: নওশাদ ইসলাম জানান, সব কয়টি কুপ মিলে এই গ্যাস ক্ষেত্রটির মজুদ একট্রিলিয়ন ঘনফুট ছাড়িয়ে যাবে। উল্লেখ্য, ভোলার শাহাবাজপুরে ১৯৯৪ সনে প্রথম ৩৯০ বিসিএফ গ্যাস আবিস্কার হয়। বর্তমানে দেশের ২৬টি গ্যাস ক্ষেত্রের মধ্যে ভোলা শাহাবাজপুর গ্যাস ক্ষেত্রের মজুদ ৫ম।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net