, ,

শিরোনাম :
‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন

নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত আরও ৩৭৬ জন শিক্ষক-কর্মচারী নতুন করে এমপিওভুক্ত হয়েছেন। একই সঙ্গে ১ হাজার ৫৯৪ জন শিক্ষককে বিএড স্কেল এবং ৫ হাজার ৪৭৪ জন শিক্ষককে উচ্চতর গ্রেড বা টাইম স্কেল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এমপিও কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। মাউশির তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষক-কর্মচারীদের আবেদন পর্যালোচনা করে এসব সুবিধা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

অঞ্চলভিত্তিক হিসাবে রাজশিয়ায় বেশি নতুন এমপিও
অঞ্চলভিত্তিক হিসাবে নতুন এমপিওভুক্তির সংখ্যা সবচেয়ে বেশি রাজশাহীতে। এ অঞ্চলে স্কুল পর্যায়ের ৭৫ জন এবং কলেজ পর্যায়ের ৩৪ জন শিক্ষক-কর্মচারী নতুন করে এমপিওভুক্ত হয়েছেন। এ ছাড়া ৩৩৩ জন শিক্ষক বিএড স্কেল পেয়েছেন। উচ্চতর গ্রেড বা টাইম স্কেল পেয়েছেন স্কুল পর্যায়ের ৮৪৮ জন এবং কলেজ পর্যায়ের ৭৪ জন।

রংপুর অঞ্চলে স্কুল পর্যায়ের ৭৭ জন ও কলেজ পর্যায়ের ১০ জন নতুন এমপিওভুক্ত হয়েছেন। এ অঞ্চলে ২৬৬ জন শিক্ষক বিএড স্কেল পেয়েছেন। পাশাপাশি উচ্চতর গ্রেড বা টাইম স্কেল পেয়েছেন স্কুলের ৬৭২ জন এবং কলেজের ৩২ জন শিক্ষক।

ঢাকা ও খুলনা অঞ্চলের চিত্র
ঢাকা অঞ্চলে নতুন করে এমপিওভুক্ত হয়েছেন স্কুল পর্যায়ের ৪০ জন ও কলেজ পর্যায়ের ২৯ জন শিক্ষক-কর্মচারী। এ অঞ্চলে বিএড স্কেল পেয়েছেন ২৫৫ জন। উচ্চতর গ্রেড বা টাইম স্কেল পেয়েছেন স্কুল পর্যায়ের ৪৪৩ জন এবং কলেজ পর্যায়ের ২০ জন।

খুলনা অঞ্চলে স্কুল ও কলেজ পর্যায়ে ১৪ জন করে মোট ২৮ জন নতুন এমপিওভুক্ত হয়েছেন। এ অঞ্চলে ১৯৫ জন শিক্ষক বিএড স্কেল পেয়েছেন। উচ্চতর গ্রেড বা টাইম স্কেল পেয়েছেন স্কুল পর্যায়ের ১ হাজার ২৩৩ জন এবং কলেজ পর্যায়ের ৪২ জন শিক্ষক।

বরিশালসহ অন্যান্য অঞ্চলে নতুন এমপিও
বরিশাল অঞ্চলে স্কুল পর্যায়ের ১৭ জন এবং কলেজ পর্যায়ের পাঁচজন নতুন এমপিওভুক্ত হয়েছেন। এ অঞ্চলে বিএড স্কেল পেয়েছেন ৮৪ জন। উচ্চতর গ্রেড বা টাইম স্কেল পেয়েছেন স্কুলের ৫৯০ জন ও কলেজের ৫৫ জন শিক্ষক।

এ ছাড়া ময়মনসিংহ অঞ্চলে স্কুলের ৩৩ জন ও কলেজের দুজন, কুমিল্লায় স্কুলের আটজন ও কলেজের দুজন, চট্টগ্রামে স্কুলের পাঁচজন ও কলেজের তিনজন এবং সিলেটে স্কুলের তিনজন ও কলেজের দুজন নতুন করে এমপিওভুক্ত হয়েছেন।

নিষ্পত্তির অপেক্ষায় ৩ হাজার ১৮৭ আবেদন
এদিকে এমপিও-সংক্রান্ত আরও ৩ হাজার ১৮৭টি আবেদন এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে স্কুল পর্যায়ের ২ হাজার ৪৯৩টি এবং কলেজ পর্যায়ের ৬৯৪টি আবেদন রয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net