, ,

শিরোনাম :
৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড়

বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

তৃণমূল পর্যায় থেকে নতুন ক্রীড়াপ্রতিভা তুলে আনতে আরও বড় পরিসরে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর। এরই মধ্যে প্রথম আসরে বাছাই করা ৪০ জন প্রতিভাবান খেলোয়াড়কে আগামী জানুয়ারিতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)-তে স্থায়ীভাবে ভর্তির সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব খেলোয়াড়ের পড়াশোনা ও খেলাধুলার যাবতীয় ব্যয়ভার বহন করবে সরকার জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

৪০ জন শিক্ষার্থীর তালিকায় জায়গা করে নিয়েছেন বরিশালের মেয়ে সাইফা আক্তার আলিফা। তার এমন সাফল্যে আনন্দে ভাসছে বরিশালবাসী।

সাইফা আক্তার আলিফা বরিশাল নগরীর ১১ নম্বর ওয়ার্ডের চাঁদমারি মাদ্রাসা সড়কের বাসিন্দা জাহিদ হাসানের বড় মেয়ে। তিনি ব্যাপ্টিস্ট মিশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

পড়াশোনার পাশাপাশি বরিশাল কারাতে-দো একাডেমির লোকমান হাওলাদার (সেন্সি) ক্লাবে নিয়মিত কারাতে প্রশিক্ষণ নিচ্ছেন আলিফা।

মধ্যবিত্ত পরিবারের সন্তান আলিফার ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি ছিল প্রবল আগ্রহ ও ভালোবাসা। লেখাপড়ার পাশাপাশি অবসর সময়ে কারাতেন প্রশিক্ষণ নিয়ে নিজেকে গড়ে তুলেছেন একজন সম্ভাবনাময় খেলোয়াড় হিসেবে।

মেয়ের এই আগ্রহ ও প্রতিভাকে শুরু থেকেই উৎসাহ দিয়ে আসছেন তার বাবা-মা। তাদের অনুপ্রেরণা ও সহযোগিতায় খেলাধুলার জগতে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছেন আলিফা।

নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরে নিজের প্রতিভা ও দক্ষতার স্বাক্ষর রেখে ৪০ জন সেরা খেলোয়াড়ের মধ্যে স্থান করে নেন তিনি। এর মধ্য দিয়ে তার সামনে খুলে গেছে বিকেএসপিতে স্থায়ীভাবে ভর্তি হওয়ার নতুন সম্ভাবনার দ্বার। সেখানে ভর্তির সুযোগ পাওয়ার পাশাপাশি আলিফার পড়াশোনা ও খেলাধুলার যাবতীয় খরচ সরকার বহন করবে বলে জানিয়েছেন।

এই সুযোগ আলিফার ক্রীড়াজীবনে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিকেএসপির মতো দেশের অন্যতম শীর্ষ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশিক্ষণ ও শিক্ষার সুযোগ পেয়ে জাতীয় পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন আরও দৃঢ় হয়েছে তার।

বরিশালের প্রত্যন্ত পর্যায় থেকে উঠে আসা এই ক্রীড়াপ্রতিভার সাফল্য শুধু তার পরিবার নয়, পুরো বরিশালবাসীর জন্য গর্বের বিষয়। আলিফার এই অর্জন নতুন প্রজন্মের মেয়েদের খেলাধুলায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশা ক্রীড়াঙ্গন সংশ্লিষ্টদের।

তৃণমূল পর্যায়ের প্রতিভা অন্বেষণের এই উদ্যোগের মধ্য দিয়ে সাইফা আক্তার আলিফার মতো আরও অনেক সম্ভাবনাময় খেলোয়াড় দেশের ক্রীড়াঙ্গনে নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ পাবে—এমন প্রত্যাশা এখন বরিশালবাসীর।

উল্লেখ্য, নতুন কুঁড়ি স্পোর্টসের ১ম আসরের সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র হাতে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকালে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাদের এই আমন্ত্রণপত্র প্রত্যেকের হাতে তুলে দেন। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন ৪০ শিক্ষার্থী ও ক্রীড়াবিদরা।

এই প্রাণবন্ত মুহূর্তে স্টেডিয়ামজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net