, ,

গোপনে নারীদের ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

বরিশালের উজিরপুরে গোপনে নারীদের ভিডিও ধারণের অভিযোগে এক স্বেচ্ছাসেবক দলের নেতাকে পিটুনি দিয়েছে স্থানীয় লোকজন। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়। শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে উজিরপুর পৌর সদরের চৌরাস্তা টেম্পোস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পিটুনির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আটক বায়েজিদ মিঠু উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

প্রত্যক্ষদর্শীরা জানান, বায়েজিদ এক প্রতিবেশী নারীর গোপনে ভিডিও ধারণের চেষ্টা করছিলেন। বিষয়টি টের পেয়ে ওই নারী চিৎকার করলে স্থানীয় লোকজন তাকে আটক করেন। এ সময় তার মুঠোফোনে একাধিক নারীর ব্যক্তিগত ভিডিও রয়েছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা।

অভিযোগ অস্বীকার করে বায়েজিদ মিঠু বলেন, ‘আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। একটি পক্ষ আমাকে ফাঁসিয়েছে। তদন্ত করলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।’

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, বায়েজিদ মিঠু পুলিশ হেফাজতে রয়েছেন। তার ব্যবহৃত মুঠোফোন জব্দ করা হয়েছে। ফোনটির ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net