খবর বরিশাল ডেস্ক ::
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ফাহমিদা ইলিয়াস বরিশালের আগৈলঝাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ফাহমিদা ইলিয়াসকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এরপূর্বে ওইদিন দুপুরে উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ফাহমিদা ইলিয়াস গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস শরীফের স্ত্রী। এর আগেও তিনি গ্রেপ্তার হয়েছিলেন। সূত্রমতে, গত ৬ নভেম্বর দিবাগত রাতে আগৈলঝাড়া-গৌরনদী সড়কের বাকাল ইউনিয়নের পূর্ব পয়সা এলাকায় কবির বখতিয়ারের বাড়ির সামনের সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। এ ঘটনায় ৭ নভেম্বর আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান বাদী হয়ে নাশকতার পরিকল্পনা ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। ওই মামলার আসামি হিসেবে ফাহমিদা ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়েছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply