, ,

শিরোনাম :
বরিশালের বিএম কলেজের নতুন অধ্যক্ষ মাহমুদুল ইসলাম দেশজুড়ে ছাত্রনেতাদের পরীক্ষায় তৃতীয় বরিশালের তানজিল হাতপাখার মেয়রপ্রার্থীর বিরুদ্ধে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বরিশাল মহানগর জামায়াতের নবনির্বাচিত আমিরের শপথ গ্রহণ বরিশালের গৌরনদীতে ইয়াবাসহ বিক্রেতা আটক শের-ই-বাংলা মেডিকেলে অটোরিকশা চুরির চেষ্টা, আনসার সদস্যদের হাতে আটক ১ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গের অভিযোগে বিসিবি পরিচালক মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা ৮ বছরে বরিশালে ১ হাজার ২৫৬ খুন বরিশালে মিছিলের প্রস্তুতিকালে ব্যানারসহ ছাত্রলীগের ৭ নেতা-কর্মী আটক প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ, ব্যানারে আগুন

বরিশালের বিএম কলেজের নতুন অধ্যক্ষ মাহমুদুল ইসলাম

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন একই কলেজের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মাহমুদুল ইসলাম।

আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব এ এস এম শাহরিয়ার জাহানের সই করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।

আজ বিকেলে তিনি অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক ড. মো. মাহমুদুল ইসলাম বলেন, তিনি দীর্ঘ ২৪ বছর ধরে এ কলেজে কর্মরত রয়েছেন। ফলে কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের সম্পর্কে তাঁর ভালো ধারণা রয়েছে। শিক্ষার মান উন্নয়নই হবে তাঁর প্রধান লক্ষ্য। এ জন্য শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে নিয়ে কলেজকে এগিয়ে নিতে চান তিনি।

অধ্যাপক মাহমুদুল ইসলাম বরিশালের বানারীপাড়া উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর শিক্ষকতা জীবন শুরু হয় সরকারি বরিশাল কলেজে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net