শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১৩

শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’ বরিশালে স্কুল ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল নুরু শিকদারের পরিবার হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১
বরিশাল সিটির চলতি মেয়াদে ৬ বার ভারপ্রাপ্ত মেয়র শহিদুল্লাহ

বরিশাল সিটির চলতি মেয়াদে ৬ বার ভারপ্রাপ্ত মেয়র শহিদুল্লাহ

dynamic-sidebar

বরিশাল সিটি কর্পোরেশনে ছয় দিনের জন্য মেয়র এর দায়িত্ব পেলেন সিটি পরিষদের ১নং প্যানেল মেয়র ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব কেএম শহিদুল্লাহ। সিটি মেয়র আহসান হাবিব কামাল এর অবর্তমানে আগামী ৪ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত তিনি মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন। আজ বৃহস্পতিবার সিটি’র নির্বাচিত মেয়র মো. আহসান হাবিব কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে প্যানেল মেয়র আলহাজ্ব কেএম শহিদুল্লাহকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে। এ নিয়ে বর্তমান সিটি পরিষদের চলতি মেয়াদে ৬ বার ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পান তিনি।সিটি মেয়র মো. আহসান হাবিব কামাল জানান, বাংলাদেশ সচিবালয় এর ২৩ অক্টোবর দেওয়া এক স্মারক আদেশের ভিত্তিতে সিটি নেট কংগ্রেজ ২০১৭ এ অংশগ্রহণের জন্য শ্রীলঙ্কায় যাচ্ছেন তিনি। এজন্য আগামী ৪ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত শ্রীলংকায় অবস্থানকালীন সময় প্যানেল মেয়র-১ কেএম শহিদুল্লাহকে সিটি কর্পোরেশনের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার দায়িত্ব প্রদান করা হয়েছে। এদিকে বরিশাল সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের একাধিকবার নির্বাচিত কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ কেএম শহিদুল্লাহ জানিয়েছেন, এবার নিয়ে সিটি পরিষদের চলতি মেয়াদে এ পর্যন্ত ৬ বার বিসিসি’র ভারপ্রাপ্ত মেয়র হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এর আগে সর্বশেষ মেয়র’র অবর্তমানে ৫ দিন ভারপ্রাপ্ত মেয়র এর দায়িত্ব পালন করেছেন। ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্বপ্রাপ্ত সময়ে নগরবাসীর পাশে থেকে নগরীর উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনায় সকলের সহযোগিতা চান তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net