বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৫৭

শিরোনাম :
প্রতারণার দায়ে কলেজ শিক্ষিকার ৭ বছরের কারাদন্ড

প্রতারণার দায়ে কলেজ শিক্ষিকার ৭ বছরের কারাদন্ড

dynamic-sidebar

রাজশাহীঃ


রাজশাহী কলেজের সমাজকর্ম বিভাগের শিক্ষক শিরিন সুফিয়াকে প্রতারণার দায়ে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বেলা সাড়ে ১২টার দিকে রাজশাহীর যুগ্ম-মহানগর জজ আদালতের-১ বিচারক শরীফুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।মামলার বরাত দিয়ে আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটার (পিপি) বিশ্বজিত রায় জানান, শিরিন সুফিয়া খাতুনের বিরুদ্ধে তার ভাই ওবাইদুল মুক্তাদির চেক জালিয়াতির অভিযোগে ৪২০ ও ৪০৬ ধারায় একটি মামলা করেছিলেন। ওই মামলায় আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন। এর মধ্যে ৪২০ ধারায় আসামি কলেজ শিক্ষক শিরিন সুফিয়াকে চার বছর এবং ৪০৬ ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।এদিকে, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুহা. হবিবুর রহমান বলেন, শিরিনের নিয়োগ রাজশাহী কলেজেই। তবে সংযুক্তি হিসেবে তিনি মূলত নওদাপাড়ার সরকারি বরেন্দ্র কলেজের সমাজকর্ম বিভাগের শিক্ষক। তিনি সেখানেই শিক্ষকতা করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net