, ,

শিরোনাম :
ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু প্রধানমন্ত্রীর জন্মদিনে বরিশালে নারীদের সেলাই মেশিন বিতরণ বিএনপিতে থেকে আ’লীগের মতো কথা বলবেন, তা হবে না বরিশালে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ স্কুল ছেড়ে হাসপাতালে ক্যানসার আক্রান্ত বরিশালের জারা, পাশে দাঁড়ানোর আকুতি শ্রমিক বাবা-মায়ের বরিশালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘অপরাজেয়’ বাংলাদেশের আলোর বরিশাল জেলা প্রতিনিধি হলেন রিশাদ বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ প্রাক্তন-বর্তমানের মিলনমেলায় প্রাণবন্ত ৫৮ বছরের এসবিএমসি

বিএনপিতে থেকে আ’লীগের মতো কথা বলবেন, তা হবে না

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, ‘দল করবেন বিএনপি, আর কথা বলবেন আওয়ামী লীগের মতো, তা হবে না। এদের চিনে রাখুন এবং ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবেলা করুন।’

রোববার (২২ নভেম্বর) দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপির বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

জহির উদ্দিন স্বপন এমপি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের পাহাড়সমান দুর্নীতির কারণে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান হয়েছিল। সেই সময়, কোটি কোটি মানুষ রাস্তায় নেমে আন্দোলন করেছিল এবং আন্দোলনের তোপের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন।’

দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করতে হবে। দলের মধ্যে এখন কোনো বিভেদ করা যাবে না। পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন ও বুদ্ধিজীবীরা আমাদের ডাকে সাড়া দিয়েছেন। তারা আমাদের সাথে মিলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করবেন।’

তিনি বলেন, ‘গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ যে নৈরাজ্য সৃষ্টি করেছিল, তারা তা সারা দেশে ছড়িয়ে দিতে চেয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তা সফলভাবে প্রতিহত করা হয়েছে।’

উপজেলা পরিষদ হলরুমে আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল।

বর্ধিত সভায় উপজেলা বিএনপির সদস্যসচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না, মহিলা দল নেত্রী নয়ন খানম ও ফারহানা আক্তার, ছাত্রদলের আহ্বায়ক হামিদুল ইসলাম মহিদুল মোল্লা, যুগ্ম আহ্বায়ক আবু বকর ছিদ্দিক, যুবদল নেতা সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা শাহাদাত বিশ্বাস প্রমুখ। সভায় উপজেলা ও পাঁচ ইউনিয়নের বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net